Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গরমে নিমপাতা দিয়ে গোসলে সুফল
    টিপস

    গরমে নিমপাতা দিয়ে গোসলে সুফল

    স্বাস্থ্য ডেস্কBy স্বাস্থ্য ডেস্কমে ১৩, ২০২৪No Comments2 Mins Read

    টিপস: রোদের সঙ্গে লড়াই করে হাঁপিয়ে উঠেছে দেশবাসী। প্রচণ্ড গরমে যেন হাতে-পায়ে ফোসকা পড়ছে। তাই কীভাবে গরমে স্বস্তি মিলবে, রোগবালাই থেকে দূরে থাকা যাবে, তার উপায় খুঁজছেন সবাই। আপনি যদি একই পথের পথিক হোন তবে ভরসা রাখতে পারেন নিমপাতায়। বিশেষ এই পাতা দিয়ে গোসলে পাবেন অনেক উপকার। চলুন বিস্তারিত জেনে নিই-

    দাগছোপ : গরমের দিনে ত্বকে নানা দাগছোপ পড়ে। আর নিমপাতা এসব দাগ তো বটেই, মেছতার দাগও দূর করতে সক্ষম। নিমপাতা ভেজানো পানিতে রোজ গোসলে মিলবে সুফল। এটি ব্ল্যাকহেডস দূর করতেও উপকারী ভূমিকা রাখে।
    ঘামের গন্ধ : গরমে বাড়ে বাতাসের আর্দ্রতা। আর তাই ভ্যাঁপসা গরমে সঙ্গী হয় হাঁসফাঁসনি, ঘাম আর অস্বস্তি। ঘাম থেকে বের হয় দুর্গন্ধ। এই গন্ধ থেকে মুক্তি পেতে গোসল করুন নিমপাতা সেদ্ধ পানিতে। দুর্গন্ধ দূর হবে, সেই সঙ্গে মিলবে স্বস্তিও।
    অ্যালার্জি : তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অ্যালার্জির সমস্যা। বিশেষ করে চুলকানি এ সময় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অ্যালার্জি থেকে আরাম পেতে নিমের ফোটানো পানিতে গোসল করতে পারেন। অ্যান্টি মাইক্রোবিয়াল নানা উপাদান আছে এই পাতায়। যেকোনো সংক্রামক ব্যাধি, ত্বকের সমস্যা এড়াতে নিমপাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এই পানি গোসলের পানির সঙ্গে মিশিয়ে গোসল করলে মিলবে সুফল।
    খুশকি : মাথা থেকে খুশকি তাড়াতে কত কিছুই তো ব্যবহার করেছেন। এবার নাহয় নিমপাতা ব্যবহার করে দেখুন। গরমে খুশকি তাড়াতে কাঁচা নিমপাতা বেটে তার রস মাথায় লাগাতে পারেন। এছাড়া চুলের গোড়ায় ধুলো ময়লা জমলে চুলের গোড়ার নোংরা জমে। এগুলো দূর করতে নিমপাতা উপকারী। নিমপাতা ভেজানো পানিতে চুল ধুয়ে ফেলুন।

    নিমপাতা দিয়ে গোসলের উপায় : ভাবছেন হয়ত নিমপাতা দিয়ে কীভাবে গোসল করবেন। এজন্য প্রথমে তাজা ও পরিষ্কার নিমপাতা নিন। ভালো করে তা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরিচ্ছন্ন করে, হালকা আঁচে নিমপাতা ফুটতে দিন। ৩ থেকে ৪ মিনিট পাতা ফুটতে দিতে হবে। পানির রং একটু হলদেটে হলে আর নিমের গন্ধ বের হলে, তা থেকে পাতা ছেঁকে নিন। ঠান্ডা হলে বালতির পানিতে এই নিমজল মেশান। এছাড়া নিমপাতা সামান্য বেটে এর রস গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন। কিংবা গোটা নিমপাতা পানিতে মেশাতে পারেন। তবে সেদ্ধ করলে এর উপকার মিলবে বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৪:৪৪)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version