Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আইফোন ব্যবহারকারীদের সুখবর
    তথ্যপ্রযুক্তি

    আইফোন ব্যবহারকারীদের সুখবর

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMay 16, 2024No Comments2 Mins Read

    আইফোনে চ্যাটজিপিটি ব্যবহারে বিভিন্ন সুবিধা যুক্ত করা হচ্ছে। যার মূলে আইফোনে ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধাযুক্ত করতে কাজ করছে অ্যাপল। এরই মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করতে আলোচনা শুরু করছে প্রতিষ্ঠানটি।

    জানা গেছে, টিম কুকের (অ্যাপলের প্রধান নির্বাহী) সংস্থাটি তাদের লেটেস্ট আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটির কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে ওপেনএআইয়ের সাথে ধারাবাহিক আলোচনা করছে। দাবি করা হচ্ছে, উভয় সংস্থাই এই মুহূর্তে চুক্তির বিভিন্ন শর্ত চূড়ান্ত করতে ব্যস্ত।

    ধারণা করা হচ্ছে অ্যাপল এবং ওপেনএআই সংস্থা দুটি হয়তো খুব শিগগিরই একটা সিদ্ধান্তে আসবে। যদি পরবর্তী সময়ে সত্যি এই চ্যাটবটটি আইফোনে ইন্টিগ্রেড করা হয় তবে ব্যবহারকারীরা সরাসরি ডিভাইসেই চ্যাটজিপিটির কার্যকারিতার অ্যাক্সেস পেয়ে যাবেন।

    বিজ্ঞাপন

    প্রসঙ্গত, ওপেনএআই ছাড়াও অ্যাপল তাদের নতুন ফোনগুলোতে জেমিনি চ্যাটবটের সুবিধা চালু করার জন্য গুগলের সাথে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা চলমান রেখেছে। আসলে অ্যাপল তাদের ব্যবহারকারীদের এআই সংক্রান্ত সর্বাধিক সেরা এবং উন্নত সুবিধা প্রদানে বিশেষ আগ্রহী। তাই টেক জায়ান্টটি এই মুহূর্তে বিভিন্ন প্রোডাক্টে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকে জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তি, বিশেষ করে চ্যাটজিপিটির বিভিন্ন প্রোডাক্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি আগ্রহী। পাশাপাশি তিনি আরো বলেছিলেন, ওপেনএআই সংস্থাটির সাথে এখনও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। হয়তো সমস্যাগুলো সমাধান করার পরই অ্যাপল এবং ওপেনএআই চূড়ান্ত চুক্তি সাক্ষর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২৬

    November 15, 2026

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৬

    November 13, 2026

    প্রসূতি স্বাস্থ্যে নতুন উদ্ভাবন ‘মায়াবেল্ট’ এর জন্য অ্যাওয়ার্ড জিতল পলিনোমিয়াল ইনস্টিটিউট

    October 6, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version