Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রুপালি ইলিশের দাম আকাশচুম্বী!
    বাংলাদেশ

    রুপালি ইলিশের দাম আকাশচুম্বী!

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMay 19, 2024No Comments2 Mins Read

    লক্ষ্মীপুর: নদীতে মাছের আকাল আর সে কারণে বাজারে আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ। জাটকা থেকে শুরু করে মাঝারি আকারের ইলিশের দাম যেন ক্রেতাদের নাগালের বাইরে।

    তবে মেঘনার ইলিশের থেকে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ।বিক্রেতারা জানিয়েছেন, নদীতে মাছ একেবারে কম ধরা পড়ায় দাম অনেক বেশি।

    লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী মাছ বাজারটি নদী বা সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত ছিল। বিশেষ করে মৌসুমে ইলিশ মাছ বিক্রির ধুম লেগে যেত। কিন্তু নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১৮ দিন পার হলেও এ বাজারে এখন পর্যন্ত ইলিশের তেমন একটা দেখা মিলছে না।

    শনিবার (১৮ মে) রাতে এখানকার বিক্রেতাদের কাছে স্বল্প সংখ্যক মাছ দেখা গেছে। যা আকারেও তেমন বড় নয়।

    ছোট এবং মাঝারি আকারের মাছ ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এ বাজারে জাটকার মূল্য হাঁকানো হয়েছে সাড়ে ৮শ টাকা কেজি দরে। ৫০০ গ্রাম কিংবা ৫৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৬০০ টাকা করে। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি কিনতে হলে গুনতে হবে দুই হাজারের ওপরে।

    মেঘনার রুপালি ইলিশ ক্রয় করার সামর্থ্য যাদের নেই, তারা কম দামে সাগরের ইলিশ কিনছেন। ৩০০ গ্রাম ওজনের সামুদ্রিক ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিদরে। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি পাওয়া যাচ্ছে ৮০০ টাকার মধ্যে।

    ক্রেতা এবং বিক্রেতারা বলছেন, মেঘনার ইলিশের স্বাদের সঙ্গে সাগরের ইলিশের স্বাদে পার্থক্য রয়েছে। তাই মেঘনার ইলিশের দাম সাগরের ইলিশের থেকেও বেশি।

    ক্রেতা আবদুল হাদি বলেন, বাজারে দুই জাতের ইলিশ পাওয়া যায়। মেঘনা নদীর এবং সাগরের ইলিশ। নদীর ইলিশ চকচকে এবং রুপালি হয়। আর সাগরের ইলিশ হয় একটু লাল বর্ণের। নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। সে তুলনায় সাগরের ইলিশের স্বাদ কম। ফলে নদীর ইলিশের দাম বেশি, আর সাগরের ইলিশের দাম কম।

    বিক্রেতা শরীফ বলেন, নদীতে যে ইলিশ ধরা পড়ে, সেগুলো কয়েক ঘণ্টার ব্যবধানে জেলেদের কাছ থেকে মাছঘাট হয়ে হাটে চলে আসে। এগুলো বেশিক্ষণ বরফে রাখা লাগে না। কিন্তু সাগরের ইলিশ কয়েকদিন আগের। জেলেরা গভীর সাগরে ইলিশ শিকার করে বরফজাত করে কয়েকদিন রেখে দিয়ে ঘাটে আসে। তাই সেগুলো একটু লালচে বর্ণের হয়ে যায়।

    লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান বলেন, সাগরের পানি লবণাক্ত। তাই সাগরের মাছ স্বাদ কম। কিন্তু ওই মাছ যখন নদীর দিকে চলে আসবে, তখন লবণাক্ততা কমতে থাকবে। সমুদ্রে থাকার সময়ে ইলিশের শরীরে নানা উপাদান থাকে। নদীর মিষ্টি পানিতে ঢোকার সময় শরীর থেকে সেসব উপাদান বের হয়ে চর্বির পরিমাণ বেড়ে যায়। ফলে সাগরের ইলিশের তুলনায় নদীর ইলিশ অনেক বেশি সুস্বাদু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version