Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » “ভিন্নতা”র আনুষ্ঠানিক পথচলা শুরু
    জীবনশৈলী

    “ভিন্নতা”র আনুষ্ঠানিক পথচলা শুরু

    জীবনশৈলী প্রতিবেদকBy জীবনশৈলী প্রতিবেদকMay 20, 2024No Comments2 Mins Read

    জীবনশৈলী প্রতিবেদক: অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর নিবন্ধিত নারী সদস্যদের নিয়ে দেশীয় পণ্য Made in Bangladesh ব্রান্ড “ভিন্নতা” এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।

    গত শনিবার (১৮ মে) গুলশান-২ শেফ টেবিলের মেলায় আত্মপ্রকাশ ঘটে ভিন্নতার। ফ্যশন সচেতন মানুষের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে বৈচিত্র্যময় দেশীয় পণ্য নিয়ে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড ‘ভিন্নতা’।

    প্রকল্প পরিচালক আর্কিটেক্ট অরূপা দত্তের নেতৃত্বে উদ্যোক্তা আহমেদ ডিনা, রাবেয়া খাতুন লাকী, লামিয়া আবেদিন সালসাবিল এবং হীরা হনুফার মাধ্যমে যাত্রা শুরু করা ‘ভিন্নতা’ ব্র্যান্ডের সাথে শুধুমাত্র ই-ক্লাবের নিবন্ধিত সদস্যরা, বিশেষ করে নারী সদস্য যারা বাংলাদেশী পণ্যে বিশেষজ্ঞ তারাই যুক্ত হতে পারবেন।

    ভিন্নতার আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্ঠানে ই-ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ শাহরিয়ার খান, সভাপতি হিমু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মডেল অন্ত করিম, ইসি সদস্যবৃন্দ, ফাউন্ডার সদস্যবৃন্দ, গভর্নিং বডি মেম্বার এবং সাধারন মেম্বারসহ মিডিয়া এবং মডেল ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালক সাঈদ রহমান, আমরাই ডিজিটাল বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি লিয়াকত হোসেন , আবরার লিগ্যাল সার্ভিস এর সিইও আবরার হোসেন সহ দেশি বিদেশী অতিথিগণ উপস্থিত ছিলেন।

    ভিন্নতার অন্যতম পরিচালক আহমেদ ডিনা জানান, দেশীয় পণ্যের সাথে বৈচিত্র্য নিয়ে আসায় ভিন্নতা ব্র্যান্ডের পণ্য ইতোমধ্যে ফ্যশন সচেতন গ্রাহকদের নজর কেড়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই ব্র্যান্ড সব মহলের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    ভিন্নতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, দেশীয় পোষাক এবং সাংষ্কৃতিক পণ্য নিয়ে বাংলাদেশ কাজ করবে ভিন্নতা। শুধুমাত্র ঢাকায় নয়, বিভাগীয় শহরেও নিজস্ব আউটলেট এর মাধ্যমে কাজ করবে ভিন্নতা।

    এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব এর ফ্যাশন ব্রান্ড “ভিন্নতা” এর ক্লাবের সকালের সহযোগিতায় “ভিন্নতা” অনেকদূর এগিয়ে যাবেন বলে তিনি মনে করেন।

    সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অন্ত করিম তার বক্তব্যে বলেন, অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের মেম্বার এখন হাজারের উপরে, আশা করছি এ বছরে একটি মাইকফলক এ দাড়াবে। এদেশে জেলায় জেলায় উদ্যোক্তাদের আমরা এক করতে পারবো।

    সবশেষে কেক কাটা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুই দিনের মেলায় অংশগ্রহণ করে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফ্যাশন ব্রান্ড “ভিন্নতা”। ভিন্নতার সার্বিক এর আয়োজনের দায়িত্বে ছিলেন জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট অর্গানাজেশন “হৈ হুল্লোড়”।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version