Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চিয়া সিডের ৫ রেসিপি
    টিপস

    চিয়া সিডের ৫ রেসিপি

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকমে ২৬, ২০২৪No Comments2 Mins Read

    সাম্প্রতিক কালে স্বাস্থ্য সচেতন বাংগালীর ঘরে ঘরে যে খাবারটি ব্যপক সমাদৃত, তা হল চিয়া সীড। ফেসবুকের ফীড জুড়ে থাকে নজরকারা চিয়াসীডের বিজ্ঞাপন। তাই সহজলভ্য এই খাবারটি অতিদ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সকলের কাছে।

    চিয়া সীড খাবার সহজ নিয়ম হল পানিতে ভিজিয়ে খাওয়া। তবে বর্ণহীন ও গন্ধহীন এই খাবারটি অনেকেই খেতে চায় না এর স্বাদহীনতার কারনে। তাই আজকের লেখায় চিয়াসীডের কিছু মজাদার রেসিপি দেয়া হল, যা যে কেউ অতি সহজে বানিয়ে খেতে পারবেন, এতে চিয়া সীডের পুষ্টিগুন একদমই কমবে না।

    চিয়া পুডিং – ডিম, দুধ আর চিনির মিশ্রনে যে ভাবে আমরা রেগুলার পুডিং বানাই, চিয়া পুডিং ও সেভাবে বানাতে হবে। শুধু মিশনটি তে ভেজানো চিয়া মিশিয়ে দিতে হবে। ৪ টি ডিমের পুডিং এ দু’ চামচ পরিমান চিয়া ভিজিয়ে মেশাতে হবে। চিয়া পুডিং এর স্বাদ অসাধারন!

    চিয়া-ফল কাস্টার্ড – এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি ডেসার্ট। কাস্টার্ডের মিশ্রনে পছন্দসই ফলের সাথে ভেজানো চিয়া দারুন একটি উপাদান, যা শরীর ও মন কে চাঙ্গা করে দেবে।

    চিয়া কেক – কেক বানাবার রেসিপিতে তিন চামচ চিয়া ভিজিয়ে মিশিয়ে দিন। দেখবেন কেক দারুনভাবে ফুলে উঠেছে ও নরম হয়েছে। শুকনো চিয়া কেকের উপরে টপিং হিসেবে ছিটিয়ে দিন কেক হবে দৃষ্টিনন্দন। একই পদ্ধতিতে বিস্কুট ও পাউরুটিও বানাতে পারবেন।

    চিয়া জেলি – আমরা ঘরে নানা ধরনের জেলি বানাই। যেমন – আম, পেয়ারা, কমলা। সব কটি জেলি পাউরুটিতে ব্যবহারের আগে ভেজানো চিয়া পাউরুটিতে টপিং হিসেবে ছড়িয়ে এর পর জেলি লাগানো যায়। আবার জেলি বানাবার সময়ও ভেজানো চিয়া মিশিয়ে দিয়ে এর স্বাদ ও পুষ্টিগুন বাড়ানো যায়।

    চিয়া সালাদ – ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে চিয়া সালাদ খুবই সুস্বাদু। খাবার দ্রুত হজম করতে এর জুড়ি নেই। চিয়া সালাদ বানাতে লাগবে টক দই, আলু সেদ্ধ ছোট কিউব করে কাটা, শশা, টমেটো, গাজর, সবুজ আপেল, বীট লবন আর ভেজানো চিয়া। সালাদে চিয়ার পরিমান বেশি হলেও সমস্যা নেই।

    যারা পানিতে ভেজানো চিয়া খেয়ে বিরক্ত, তাদের জন্য রইল চিয়া সিডের এই পাঁচ রেসিপি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    ফেব্রুয়ারি ৯, ২০২৬

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    সেপ্টেম্বর ৪, ২০২৫

    বাংলাদেশে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে ১৬ এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

    মে ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version