Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সঞ্জিভা গার্ডেনসে বাংলাদেশি গোয়েন্দারা
    Lead

    সঞ্জিভা গার্ডেনসে বাংলাদেশি গোয়েন্দারা

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 27, 2024No Comments2 Mins Read

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে বর্তমানে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। তদন্তের জন্য নিউটাউনের অভিজাত সঞ্জিভা গার্ডেনসে প্রবেশ করে ডিবির দলটি।

    জানা গেছে, ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতাস্থ বাংলাদেশ উপ-কমিশনের (কাউন্সেলর) আলমাস হোসেনও ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ, সাহেদুর রহমান এবং সাহিন ব্যাপারী। সোমবার (২৭ মে) সকাল ১০টা ৪০ মিনিটে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বের হয় প্রতিনিধি দলটি।

    এর আগে রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিবির তদন্তকারী দলটি কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখান থেকে নিউটাউনের একটি পাঁচ তারকা হোটেলে যান তারা। সেখানে কিছুক্ষণ কাটিয়ে ডিবিপ্রধান ও তদন্ত দলের অন্য সদস্যরা বাংলাদেশের উপ-দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিউটাউন থানায় যান। নিউটাউন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা।

    নিউটাউন থানায় প্রায় ২০ মিনিট কাটিয়ে সঞ্জিভা গার্ডেনসে পৌঁছান ডিবিপ্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কর্মকতারাও। সঞ্জিভা গার্ডেনসে ঘণ্টাখানেক ছিলেন তারা। সেখান থেকে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ রাজ্য পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে পৌঁছান ডিবিপ্রধান।

    পুলিশ সূত্রে জানা গেছে, ভবানী ভবনেই গ্রেপ্তার রয়েছেন হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার। ডিবিপ্রধান হারুন আর রশিদসহ চার সদস্যের তদন্তকারী দল কসাই জিহাদ ওরফে জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবেন।

    এছাড়া, যে গাড়িতে করে আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত দেহাংশ কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, সেই গাড়ির চালক মোহাম্মদ জুবেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ডিবিপ্রধান এবং প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তারা।

    উল্লেখ্য, গেল ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version