Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হাটে আসছে পশু, জমেনি বেচাকেনা
    Lead

    হাটে আসছে পশু, জমেনি বেচাকেনা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 9, 2024No Comments2 Mins Read

    ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসব হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনো হাটগুলোতে বেচাকেনা জমে ওঠেনি। অনেকে এখন হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন।

    চূড়ান্ত হওয়া ১৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১০টি হাট। এর বাইরে ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়ায় আরও দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। এ দুটি হাটে নিয়মিত গরু, মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে। তবে কোরবানি উপলক্ষে সেসব হাটেও পশু বেচাকেনা শুরু হয়নি।

    আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপন হবে। এ হিসেবে ঈদের বাকি আর মাত্র সাতদিন। রোববার (৯ জুন) ঢাকার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের বিক্রেতারা জানিয়েছেন, সাধারণত ঈদের দু-তিনদিন আগে থেকে ঢাকায় পশু বেচাকেনা পুরোদমে শুরু হয়। এখন যারা হাটে আসছেন তাদের বেশিরভাগই ঘুরে পশু দেখছেন। কেউ কেউ দরদামও করছেন। এ বছরও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু।

    এবারের ঈদে মোট ২০টি হাট ইজারায় দরপত্র আহ্বান করেছিল ডিএনসিসি ও ডিএসসিসি। এর মধ্যে ডিএনসিসির গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৯টি এবং ডিএসসিসি সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি পশুর হাট বসাতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনাসহ নানা কারণে অস্থায়ী হাটের সংখ্যা কিছুটা কমেছে। এর মধ্যে আফতাবনগরে হাট বসানো নিয়ে দুই সিটি করপোরেশন দরপত্র আহ্বান করলেও উচ্চ আদালতের নির্দেশনায় তা বন্ধ আছে।

    ডিএনসিসির ৬ অস্থায়ী পশুর হাট বসবে যেখানে-
    উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন খালি জায়গা, তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, খিলক্ষেত মস্তুল চেকপোস্ট ও তার পাশের পশ্চিমপাড়ার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) সংলগ্ন খালি জায়গা, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা এবং মোহাম্মদপুর বছিলা পশুর হাট। এসব হাটের ইজারাও চূড়ান্ত করেছে ডিএনসিসি। হাট সংশ্লিষ্ট ইজারাদারদের কার্যাদেশও দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে গাবতলী গবাদি পশুর হাটের (স্থায়ী) ইজারাও চূড়ান্ত করা হয়েছে।

    ডিএসসিসির ১০ অস্থায়ী পশুর হাট বসবে যেখানে-
    হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের কাছের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের কাছের খালি জায়গার এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা। এসব হাটের ইজারাও চূড়ান্ত করেছে ডিএসসিসি। হাট সংশ্লিষ্ট ইজারাদারদের কার্যাদেশও দিয়েছে সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version