Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল
    ক্রীড়াঙ্গন

    প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

    ক্রীড়াঙ্গন প্রতিবেদকBy ক্রীড়াঙ্গন প্রতিবেদকজুন ২৯, ২০২৪Updated:জুন ২৯, ২০২৪No Comments2 Mins Read

    ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। পেনাল্টি নিলেন ব্রাজিলের লুকাস পাকেতা। গোল করতে ব্যার্থ হলেন তিনি। হতাশায় ভেঙে পড়ল ব্রাজিল সমর্থকরা। তবে নাটকীয়তার তখনও ঢের বাকি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেলো সেলেসাওরা। প্যারাগুয়ে প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। ব্রাজিল জয় পেয়েছে ৪-১ গোলে।

    কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের আলিগান্ট স্টেডিয়ামে শুরুতেদুই দল লড়াই করলো সমান ভাবে। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না। ৩০ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। তবে টা কাজে লাগাতে পারেননি ব্রাজিলের পাকেতা।

    তবে ৪ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকেতার যোগান দেয়া বলে বক্সের মাজ থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি।

    এরপর প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। যার ধারাবাহিকতায় ৪৩ মিনিটে সাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

    প্রথমার্ধের যোগ করা সময়ে বাকবিতণ্ডায় জড়িয়ে দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন দুই দলের দুই ফুটবলার ওয়েন্ডেল (ব্রাজিল) এবং বলবিনা (প্যারাগুয়ে)। খেলা শুরু হতেই দলের ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের ফুটবলার ওমর আলদেরেতের ভুলে গোলে হজম করতে হয় তার দলকে। নিজের ভুল মেনে নিয়ে জিভে কামড় দিয়ে হাত তুলে ক্ষমা চেয়ে নেন তিনি।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ৪৮ মিনিটে সতীর্থের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট শটে বটম কর্নারে জাল কাপান আলদেরেতে (৩-১)।

    দ্বিতীয়ার্ধে ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে আক্রমণ করে আগাতে চাইছিল প্যারাগুয়ে। বার বারই দূরপাল্লার শটে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন তারা। তবে ৬৩ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। আবার আর গোল করতে ভুল করেননি পাকেতা।

    ৬৩ মিনিটে ম্যাথিয়াস ভিলাসন্তির বক্সের ভেতর হ্যান্ডবল হলে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল। প্রথমবার গোল করতে না পারলেও এইবার প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন পাকেতা (৪-১)। ৮৭ মিনিটে প্যারাগুয়ে ব্রাজিলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

    এই জয়ে ডি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আছে কলম্বিয়া। দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলো প্যারাগুয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সকাল ১১:৫৯)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version