Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা
    আনন্দলোক

    মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJune 29, 2024No Comments2 Mins Read

    শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরইমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র। গেলো ঈদে পূজা চেরি অভিনীত দুটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি চলচ্চিত্র-পরিচালক সুমন ধরের ‘আগন্তুক’। ছবিতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

    এদিকে মাস তিনেক আগে মা হারান পূজা চেরি। কিন্তু মায়ের স্বপ্ন ছিল, চলচ্চিত্র অঙ্গনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া। অভিনেত্রীর মা চাইতেন, পূজা দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন।

    সম্প্রতি এক গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি। পূজার কথায়, ‘মা সব সময়ই বলতেন, “পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।” চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে।’

    আসন্ন চলচ্চিত্র নিয়ে পূজা জানান, সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। যেগুলো মুক্তি পেলে তার ক্যারিয়ার নতুন গতি পাবে। তবে সেই সিনেমাগুলোর নাম বা সহশিল্পী নিয়ে এখনই কোনো তথ্য দেননি এই অভিনেত্রী।

    বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার। চলচ্চিত্রেও সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন।

    ছয় বছর আগে নায়িকা হিসেবে পূজার সিনেমায় প্রথম যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম ছবি ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত।

    দ্বিতীয় ছবি পোড়ামন ২ দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূজাকে। একে একে অভিনয় করেন দহন, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়। গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version