Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেকনাফে ২ কেজি আইস উদ্ধার
    বাংলাদেশ

    টেকনাফে ২ কেজি আইস উদ্ধার

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 30, 2024No Comments1 Min Read

    টেকনাফের হাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারকারীদের কাছে একটি ধারালো কিরিচও পাওয়া যায়।

    শনিবার (২৯ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ২ ব্যাটালিয়নের এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

    বিজিবি সদস্যরা একটি মৎস্য ঘেরের আইলের আঁড় ধরে কৌশলগত অবস্থান নেন। রাত সোয়া ১০টার দিকে বিজিবি টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পোটলা হাতে নাফ নদ পার হয়ে আসতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পোটলাটি ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যান। পরে ওই পোটলা থেকে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version