Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টরন্টো উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’
    Top 4

    টরন্টো উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJuly 26, 2024No Comments2 Mins Read

    ছোটপর্দার দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

    ‘সাবা’র মাধ্যমে সিনেমায় নাম লিখিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। এবার জানা গেল, আপাতত দেশে মুক্তি পাচ্ছে না ‘সাবা’। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। তবে বিদেশি উৎসবগুলোতে প্রদর্শনের পর হয়তো দেশে মুক্তি পাবে। ইতোমধ্যেই কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি শাখায় স্থান পেয়েছে সিনেমাটি।

    আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ কবে প্রদর্শিত হবে তা এখনও জানা যায়নি। আগামী ১৩ আগস্ট উৎসব কর্তৃপক্ষ সিনেমাগুলো প্রদর্শনীর শিডিউল প্রকাশ করবে। ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে সিনেমা। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার, প্রাণ রায়, শিরিন আলম, শারমিন সুলতানা শর্মী, সুমন পাটোয়ারি প্রমুখ। যৌথভাবে সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

    উৎসবটির ডিসকভারি শাখায় স্থান পায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতিশীল নবীন নির্মাতার প্রথম ও দ্বিতীয় সিনেমা। এই শাখায় এ বছর ‘সাবা’সহ দেখানো হবে মোট ২৪টি সিনেমা। সেরা সিনেমাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২০ হাজার ডলার। অভিনয়ে মেহজাবীনের ১৪ বছরের ক্যারিয়ার। এর আগে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি।

    ‘সাবা’ হতে যাচ্ছে তার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা, যা সরাসরি দেখবেন বিশ্ব সিনেমা অঙ্গনের সমালোচকেরা। অন্যদিকে, সিনেমার নির্মাতা মাকসুদ হোসেন ২০০৬ সালে ‘থ্রি বিউটিস’, ২০১১ সালে ‘বাহাত্তর ঘণ্টা’, ২০২০ সালে ‘রেমাক্রি’ নামে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন। এরইমধ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘রিয়ার বিয়ে’ নামে আরও একটি সিনেমা নির্মাণের।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version