Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গণহত্যায় শহিদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন
    শিক্ষাঙ্গন

    গণহত্যায় শহিদদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিAugust 11, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাইয়ের গনহত্যায় নিহত শহিদদের স্বরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মিনারের বেদিতে ও শতাধিক শিক্ষার্থীর হাতে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    রবিবার (১১ই আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন পালন করা হয়। এতে বিভিন্ন হলের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিতে দেখা যায়। এসময় শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

    কর্মসূচী শেষে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। রক্তদানকারী সকল শহিদদের স্মরণে আমাদের আজকের এই আয়োজন। তাদের সবাইকে আমরা অন্তরের অন্তস্থল থেকে সবসময় স্মরণ করবো৷ বাংলাদেশ একটি শংকর জাতি, এখানে বিভিন্ন ধর্মের, বর্ণের ও মতের মানুষ বসবাস করে। আমরা সবার মতামতকে শ্রদ্ধা জানিয়ে সব ভূলে যেন একসাথে বসবাস করতে পারি সে প্রত্যাশা থাকবে।

    সমন্বয়ক এস এম সুইট বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে ২৪ এর শহীদদের স্মরণ করছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের আজকের এই মোমবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক পরিবেশনা। মোমবাতি জ্বালিয়ে শুধু তাদের স্মরণ ই নয়, তারা যে লক্ষ্যকে সামনে রেখে জীবন দিয়েছে তাকে আদর্শ মেনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এছাড়াও, সম্প্রতি আমার নামে বিভিন্ন সময় স্লোগান দেওয়া হয়েছে যা আমাকে অত্যন্ত বিব্রত করেছে। আপনারা দয়া করে কাজগুলো করবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version