Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রিয়াল মাদ্রিদে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক
    Lead

    রিয়াল মাদ্রিদে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কJanuary 26, 2025No Comments2 Mins Read

    পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন পিএসজিতে থাকাকালে ‘গোল মেশিন’ খেতাব পেয়েছিলেন। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন।

    অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ।। রিয়ালের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন এ ফরাসি তারকা। তার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল রিয়াল মাদ্রিদ।

    শনিবার (২৫ জানুয়ারি) রাতে হোসে সরিয়া স্টেডিয়ামে লা লিগার ২১ রাউন্ডের ম্যাচে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ফলে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

    এ দিন আক্রমণে ঢেউ তুললেও কোনোভাবেই গোল পাচ্ছিল না লিগ টপাররা। এরপর ম্যাচের ৩০তম মিনিটে ভালভের্দে, বেলিংহ্যাম ও এমবাপ্পে ঝলকে গোলের খাতা খোলে রিয়াল।

    মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল পেয়ে প্রথম ছোঁয়াতেই এমবাপ্পেকে বাড়ান ভালভের্দে। বল পেয়ে তা ডি-বক্সের কিছুটা বাইরে মাঝামাঝি জায়গায় থাকা বেলিংহ্যামকে পাস দিয়েই বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। আর ফিরতি স্পর্শে ফের বল এমবাপ্পের উদ্দেশে বাড়ালে তা থেকে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার।

    ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এ সময় দানি সেবায়োসের বাড়ানো বল ধরেই দ্রুতগতিতে এগিয়ে যান রদ্রিগো। এরপর প্রতিপক্ষের বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পাশ দিয়ে ভেতরে ঢোকা এমবাপ্পেকে পাস বাড়ান এই ব্রাজিলীয়। বল ধরে নিপুণতার সঙ্গে তা গোলে পরিণত করেন এমবাপ্পে।

    এরপর ম্যাচ যখন ২-০ গোলেই শেষ হওয়ার পথে, ঠিক তখনই পেনাল্টি দিয়ে বসেন ভায়াদোলিদ মিডফিল্ডার মারিও মার্তিন। শুরুতে ফাউল না দিলেও ভিএআরের পরামর্শে চাটলাইন মনিটরে রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, সঙ্গে মার্তিনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। এর ফলে অবশিষ্ট সময়ের জন্য দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

    এরপর স্পট কিক থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ফলে সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে ৮ গোল করলেন এ তারকা স্ট্রাইকার। পাশাপাশি লা লিগায় তার গোলসংখ্যা বেড়ে হলো ১৫টি, সব মিলিয়ে চলতি মৌসুমে এমবাপ্পের গোল ২২টি।

    দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দুই পয়েন্ট খুইয়েছে দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ। ফলে সমান ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫, রিয়ালের চেয়ে যা চার পয়েন্ট কম। এছাড়া ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা।

    রোববার (২৬ জানুয়ারি) রাতে ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি জিতে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে তাদের সামনে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version