Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গুজবে ভাইরাল নোরা ফাতেহি
    Lead

    গুজবে ভাইরাল নোরা ফাতেহি

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কFebruary 6, 2025No Comments2 Mins Read

    বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। সুপারহিট সিনেমাগুলোর আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায় তাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন এ নায়িকা। এবার তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব।

    শোনা যায়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নোরা ফাতেহি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার। খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে আসল খবর জানানো হয়েছে।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজ-এর তরফে একটি ভিডিও ভাগ করে নেয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক মহিলা। সে ভিডিওর ক্যাপশনে লেখা, বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

    অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এ খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেয়া হয়। নোরা যে একেবারে সুস্থ হয়েছেন সে বার্তাও দেয়া হয়েছে।

    জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি।

    সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহি। একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকের। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। বলিউডের অন্যতম ব্যস্ত তারকা তিনি।

    এদিকে, গত মাসের মাঝামাঝিতে মুক্তি পেয়েছে নোরা ফাতেহির নতুন আন্তর্জাতিক মিউজিক ভিডিও ‘স্নেক’। এতে নোরার সঙ্গে গেয়েছেন হলিউডের জনপ্রিয় র‌্যাপার জেসন দেরুলো। তাই গত মাসটি নোরা ব্যস্ত ছিলেন এ গানের প্রচারণায়। নোরার সঙ্গে জেসনকেও দেখা গেছে ভারতের বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে। এ দুই তারকার রসায়ন দর্শককে মুগ্ধ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version