Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পুরস্কার পেয়ে ভীষণ খুশি জয়া
    Top 4

    পুরস্কার পেয়ে ভীষণ খুশি জয়া

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকামার্চ ১৯, ২০২৫No Comments2 Mins Read

    ঢাকা : দুই বাংলার চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলা সিনেমার পাশাপাশি কাজ এ চিত্রনায়িকা করেছেন বলিউডেও। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করা এ অভিনেত্রী রূপেও অনন্য।

    প্রথমবারের মতো ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’- এর আয়োজন হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে।

    সেখানে হাজির হন জয়া। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গত সোমবার কলকাতায় হয় এ আয়োজন। আর এতেই বাজিমাত করেন এ নায়িকা। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া।

    জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে রেড কার্পেটে নজর কাড়েন জয়া। গত সোমবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। পুরস্কার হাতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

    এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এ স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

    এ সন্ধ্যায় জয়া পরেছিলেন একটি জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এ গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।

    বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের।

    ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (রাত ৩:৫৮)
    • ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version