Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদে আসছে শিল্পী ইতু সোমের ‘নয়ন জুড়াই’
    আনন্দলোক

    ঈদে আসছে শিল্পী ইতু সোমের ‘নয়ন জুড়াই’

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকামার্চ ২৯, ২০২৫No Comments2 Mins Read

    ঢাকা : এই ঈদুল ফিতরে শ্রোতা-দর্শকদের জন্য নতুন গানচিত্র উপহার দিচ্ছেন সময়ের প্রতিভাবান শিল্পী ইতু সোম। নিজের লেখা, সুর ও কণ্ঠে এবং এসকে প্রকাশের সংগীতায়োজনে ‘নয়ন জুড়াই’ শিরোনামের এই গানচিত্রটি নির্মাণ করেছেন গীতিকার ও সুরকার রনক রায়হান।

    সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে শুটিং সম্পন্ন হয়। গানটির চিত্রায়নে ছিলেন মো. কাওসার। ‘রনক রায়হান মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে গানচিত্রটি। একই ব্যানারে আরও তিনটি গানের ভিডিওচিত্র প্রকাশ হবে শিগগিরই।

    গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইতু সোম বলেন, গান গেয়ে ছোটবেলা থেকেই বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহ পেয়ে আসছি। সবার অনুপ্রেরণায় এবার দর্শকদের ভালোবাসা পেতে ভালো কিছু গান উপহার দিতে চাই। গান দিয়েই আমৃত্যু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে কাজ করে যাচ্ছি।

    ইতু সোম। এই সময়ের তরুণ উদীয়মান শিল্পী। গানের হাতেখড়ি চার বছর বয়সেই। তার মা, বড় বোন ও মেজো বোন গান করতেন। তাদের উৎসাহেই গানের পথচলা। স্কুল-কলেজ কিংবা পাড়া-মহল্লার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন নানান পুরস্কার।

    দ্বিতীয় শ্রেণিতে পড়াকালিন তিনি কবিতা লিখতে শুরু করেন। প্রায় ২৫০টি কবিতা লিখেছেন তিনি। কলেজ ম্যাগাজিন, পত্রিকা ও ম্যাগাজিনে কবিতা ছাপা হয়েছে তার।

    ইতু মাস্টার্স সম্পন্ন করেছেন বরিশাল বিএম কলেজ থেকে। বরিশাল ‘ল’ কলেজ থেকে সম্পন্ন করেছেন এলএলবি। বরিশালের জজ কোর্ট কম্পাউন্ডে অবস্থিত বাংলাদেশ লিগ্যাল এইডে কর্মরত ছিলেন ৯ বছর। ছাত্রজীবনে ক্রিকেট খেলেছেন ৬ বছর। শিক্ষকতা করেছেন প্রায় ১৫ বছর।

    গান লেখার অভ্যাসটি ছাত্রজীবন থেকেই। এ পর্যন্ত ২০০টির অধিক গান লিখেছেন তিনি। আইন পেশার পাশাপাশি নিয়মিত নিজেকে ব্যস্ত রেখেছেন সংগীত জগতে। সংগঠনে জড়িত ছিলেন ১৫ বছর। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন দর্শক-শ্রোতাদের।

    ২০১৮ সালে ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজের গান প্রকাশ করছেন। পাশাপাশি নিজের ফেসবুকেও গান আপলোড করেন। খালি কণ্ঠে কিংবদন্তী শিল্পী মনি কিশোর-এর ‘কি ছিলে আমার’ ফেসবুকে ও ইউটিউবে প্রকাশ করে মানুষের নজর কাড়েন। এটি দিয়েই অনেক সংগীত পরিচালকের ডাক পান।

    প্রথমদিকে বরিশালের বিভিন্ন স্টুডিওতে গান রেকর্ড করতেন। একপর্যায়ে ঢাকায়ও গানের ভয়েস দেন। এ পর্যন্ত ১০-১২টি স্টুডিওতে নিজের গানের রেকর্ড করিয়েছেন তিনি।

    ইতু সোমের লেখা মৌলিক গানের প্রথম মিউজিক ভিডিও ‘বন্ধুর লাগি’ রিলিজ হয় ২০১৮ সালে। মিতু মোর্শেদের পরিচালনায় ‘এম রেফারেন্স টিভি’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।

    এরপর ধীরে ধীরে তার বেশ কিছু গান ‘ইতু সোম’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্য ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। ইতু সোমের মুক্তিপ্রাপ্ত গানগুলো হচ্ছে, ‘জানি মরণের পরেও’, ‘না পারি কইতে’, ‘একটা প্রেমিক যদি পাইতাম’, ‘আমি প্রেম কি জানিনা’, ‘ভালোবাসার জন্য আমি’, ‘আঁধো আলো ছায়াতে’, ‘মনেরই রঙে রাঙাবো তোমায়’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আদরের ময়না’, ‘কথা কইও না’ ইত্যাদি।

    ডেইলি ঢাকা প্রেস/ ২৯ মার্চ ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    নাচ ও র‍্যাম্প শো এর প্রতি ছোট বেলা থেকেই আগ্রহ আমার-রিবা

    এপ্রিল ২১, ২০২৬

    সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

    এপ্রিল ১৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১০:২৩)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version