Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সফলতার ‘সিক্রেট’ বললেন;জ্যাক মা
    টিপস

    সফলতার ‘সিক্রেট’ বললেন;জ্যাক মা

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কমে ৫, ২০২৫No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক.  পৃথিবীখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক মা। বারবার ব্যর্থ হওয়ার পরে সফল হতে পেরেছেন। তিনি সফল হওয়ার জন্য সফলতার প্রতিটি শুরুতে গোপন রাখা উচিত বলে মনে করেন। ‘ফ্যাকচুয়াল ফ্যাক্টস বাই জ্যাক মা’— জ্যাক মা এর একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছে। ওই ভিডিওতে জ্যাক মা জানিয়েছেন তার সফল হওয়ার মন্ত্র। জ্যাক মা- এর বক্তব্যের সংক্ষেপিত অনুবাদ রাইজিংবিডির পাঠকদের জানিয়ে দিচ্ছি।

    আপনি পৃথিবীর যেখানেই থাকেন আশা করছি ভালো আছেন। আজকের এই দিনে আপনাকে একটি গোপন বিষয়ে বলবো। এই ‘সিক্রেট’ আপনি গুগলে পাবেন না, ‘টেড টকে’ পাবেন না কিংবা ব্যবসা সংক্রান্ত বইয়ে পাবেন না। এই সিক্রেট আমি খুঁজে পেয়েছিলাম আমার জীবনের শুরু দিকেই, যখন আমি বোকা ছিলাম। আপনারা কি সেই ‘সিক্রেট’ সম্পর্কে জানতে চান?

    আপনি নিরবে জিতে যাবেন। হ্যাঁ, নিরবেই জিতে যাবেন। শব্দ করে নয়, পটকা ফুটিয়ে নয়, প্যারেড করে নয়। কাউকে ডেকে ডেকে এই বলে নয় যে, ‘এই আমাকে দেখো আমি এটা অর্জন করেছি’। আজকের বিশ্বের দিকে তাকান, প্রত্যেকে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছেন। তারা তাদের জুতা, গাড়ি এমনকি ফেইক রোলেক্স দেখাচ্ছেন। তারা তাদের অ্যাপার্টমেন্টকে প্যালেসের মতো করে দেখাচ্ছেন। শুধু এটা বলার জন্য যে, ‘আমি জিতে গিয়েছি’। কিন্তু প্রকৃত জয়ী, চ্যাম্পিয়ন কখনও কথা বলেন না।

    সফলতা হলো পারফিউমের মতো। যার সুঘ্রাণ মানুষ পেয়ে যায়। এটি মানুষকে আলাদা করে দেখানোর বা বলার কিছু নেই। সুতরাং আপনি আপনার জিতে যাওযার গল্পটি বলা বন্ধ করুন। এটি অনুভব করুন। আমি যখন আলিবাবা প্রতিষ্ঠা করি, তখন মানুষ আমাকে বিশ্বাস করতে পারেননি। এমনকি আমার পরিবারও না। কিন্তু আমার বিশ্বাস ছিল, আমি কাজ করবো, ব্যর্থ হবো, কাজ করবো, আবার ব্যর্থ হবো—এবং আমি শেষ পর্যন্ত আলিবাবা প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু আমি বলিনি যে, দেখো আমি এখন বিশ্বের ধনী ব্যক্তিদের একজন। আমি বলেছি, এখন একটু ঘুমাতে চাই কারণ আমি ক্লান্ত।

    এটি খুবই ছোট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি যখন জিতে যাবেন, তখন কি করবেন? অনেকেই বলবেন, ফেসবুকে, ইন্সটাগ্রামে সবাইকে জানাবো। কিন্তু একটি শিয়ালের সামনে এক টুকরো চিকেন থাকলে সে ভাবে এটা দিয়ে কীভাবে ডিনার করবে। অনেকেই একটি বিজনেস শুরু করেন, প্রথম বিক্রি হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। অনেকে একটি সম্পর্ক শুরু করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। তারপর সম্পর্ক ভেঙ্গে গেলে ওই পোস্ট সরিয়ে ফেলেন।

    আমি বলবো আপনার সফলতার গল্প অবশ্যই আপনি গোপন করুন, প্রোটেক্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি শক্তিশালী জায়গায় পৌঁছাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত গোপন রাখুন। এরপর আপনি পরিপূর্ণ সফলতা ও নতুন শক্তি খুঁজে পাবেন। নিজেকে প্রস্তুত ও নির্মাণ করতে পারবেন। এটাই নিরবতার শক্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:১৩)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version