Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আবাসিক হলের পাশেই হবে চারুকলা ভবন অভিযোগ জালিয়াতির
    অপরাধ-আদালত

    আবাসিক হলের পাশেই হবে চারুকলা ভবন অভিযোগ জালিয়াতির

    জাবি প্রতিনিধিBy জাবি প্রতিনিধিMay 15, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন ছাড়া আবাসিক হলের পাশে চারুকলা বিভাগের একাডেমিক ভবন নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। বারবার শিক্ষার্থীরা হলের পাশে ভবন নির্মাণ বন্ধের দাবি জানালেও জোরপূর্বক কাজ শুরুর চেষ্টা করায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বুধবার (১৪ মে) বিকালে চারুকলা ভবন নির্মাণের নির্ধারিত স্থানে লোহার খুঁটি ও টিনের বেষ্টনী দেওয়া সংরক্ষিত গেট ভেঙে সেখানে গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থীরা।

    তাঁরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবিকৃত মাস্টারপ্ল্যান প্রণয়নের আগেই ভবন নির্মাণ শুরু হলে তা হবে একটি পরিবেশবিধ্বংসী ও অপরিকল্পিত সিদ্ধান্ত। এছাড়া আবাসিক হলের পাশেই একাডেমিক ভবন নির্মাণ অনেক জটিলতার সৃষ্টি করবে। হলের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্ত হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

    এছাড়া উক্ত স্থানটি লেক সংলগ্ন হওয়ায় তা বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখির জন্য হুমকির কারণ হবে বলে দাবি করেছে বামপন্থীদের একটি অংশ। এসময় বামপন্থী শিক্ষার্থীরা উক্ত ভবন নির্মাণ প্রকল্পের অ্যাসেজমেন্ট জালিয়াতির অভিযোগও করেন।

    শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থী মো. আব্দুল মোমেন জানান, ২০২৪ সালের মাঝামাঝি সময়েই এই জায়গায় ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়। ছাত্রদের গণস্বাক্ষর ও ধারাবাহিক আন্দোলনের পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওঠে। সেখানে পরিবেশ ও আবাসিক শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় জায়গা পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি প্রশ্ন তোলেন, “সেই সিন্ডিকেট সিদ্ধান্তের পরও কেন আবার আগের স্থানে নির্মাণ কাজ শুরু হলো?”

    তিনি আরও জানান, “গত ১৭ মার্চ ২০২৫ তারিখে সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থীরা আজকে গাছ রোপণ করে স্থানটিকে উন্মুক্ত রাখতে চায়। কিন্তু চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী উল্টো আমাদের ‘সন্ত্রাসী’ বলে কটুক্তি করে।”

    জাবি ছাত্র ইউনিয়ন সংসদের (একাংশ) সভাপতি আলিফ মাহমুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে যেখানে-সেখানে অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে গত তিন দশকে ২৮ শতাংশ জলাশয় ও স্থলভূমি হারিয়ে গেছে। এই জায়গায় প্রায় ৫০০-এর বেশি গাছ ছিল। লেক পাড়ে বহুতল ভবন নির্মিত হলে তা পাখিদের জন্যও হুমকি হবে। কলার এক্সটেনশন হলে এবং লেকচার থিয়েটার হল নির্মাণ সম্পন্ন হলে শ্রেণিকক্ষ সংকটও মিটে যাবে। তাই মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নয়।

    ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশ) সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম ইমন বলেন, “এই প্রকল্পে ডিপিপি জালিয়াতি, ইআইএ না করা, ছাত্রলীগের মাধ্যমে বাঁধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। আমরা চাই, আলোচনার মাধ্যমে টেকসই ও অংশীজনভিত্তিক পরিকল্পনা হোক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version