Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞাপন
    Lead

    শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞাপন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 26, 2025No Comments2 Mins Read

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

    রোববার (২৫ মে) বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যমে আরো একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল বিধিমালা-২০১০ এর ৪৫ বিধির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে (শেখ হাসিনা) নোটিশ পাঠানো হলেও পূর্বনির্ধারিত তারিখে হাজির হননি এবং কোনো লিখিত জবাবও দেননি।

    এই প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের আরো একটি সুযোগ দিয়ে ট্রাইব্যুনাল আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে হাজির না হলে, অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

    অভিযোগের পেছনে রয়েছে একটি ভাইরাল অডিও। যেখানে বলা হয়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। ’ ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হওয়ার পর আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই মামলায় প্রসিকিউশন পক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    আদালতের তিন সদস্যের প্যানেলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার। আসামিদের অনুপস্থিতিতে ২৫ মে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় পরবর্তী আদেশের জন্য ৩ জুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

    এ মামলায় আরো একজন রয়েছেন। তিনি হলেন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল। তাকেও একই তারিখে সশরীরে উপস্থিত থাকার জন্যও বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version