Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তিন দশক পরও আলোচনায় তাবু-নাগার্জুন
    Lead

    তিন দশক পরও আলোচনায় তাবু-নাগার্জুন

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 12, 2025No Comments2 Mins Read

    দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী তাবুর সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা।

    এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দরাবাদেও পাড়ি জমিয়েছিলেন তাবু। প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষপর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে।

    তাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান, নাগার্জুনের পক্ষেই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

    এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন তাবু। যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী।

    ১৯৯৮ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’-র শুটিংয়ের সময়ই নাকি নাগার্জুনের সঙ্গে তাবুর সম্পর্ক গড়ে ওঠে। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গেও তাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

    দিব্যা ভারতীর মৃত্যুর পর তাবুকে বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ। কিন্তু পরে তাবু মন দেন নাগার্জুনকেই।

    ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তাবু বলেন, ‘জীবনে অনেকেই এসেছে, আবার চলে গিয়েছে। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার খুব ভালো বন্ধু।’

    এদিকে, দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে তাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা। তবে তাবু হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি।

    অমলা বলেন, ‘তাবুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জীবনে খুবই সুখী। আমার সংসার আমার কাছে মন্দিরের মতো। আমি চাই না, এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক।’

    আজও বলিউডপাড়ায় নাগার্জুন-তাবুর সেই অতীত প্রেম নিয়ে আলোচনা হয়। নাগার্জুন অমলার সঙ্গেই বিবাহিত জীবনে আবদ্ধ আর প্রায় ৫০ বছর বয়সী তাবু এখনো অবিবাহিত।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version