Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেসিদের ড্র, নায়ক আর্জেন্টাইন ৩৮ বছরের গোলরক্ষক
    Lead

    মেসিদের ড্র, নায়ক আর্জেন্টাইন ৩৮ বছরের গোলরক্ষক

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কJune 15, 2025No Comments1 Min Read

    অস্কার উসতারিকে মনে আছে? ক্যারিয়ারের শুরুটা করেছিলেন লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার যুব দলে। মেসির সঙ্গে মিলে জিতেছিলেন ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনা। ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের সায়াহ্নেও তিনি খেলছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে।

    মেসির আলোয় ঢাকা পড়া আর্জেন্টাইন এই গোলরক্ষক নজর কাড়লেন ৩২ দলের নতুন কলেবরের ক্লাব বিশ্বকাপে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে নায়ক তিনিই। অস্কার উসতারি সেভ করেছেন ৮টি।

    এর একটি পেনাল্টি। তাই ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন আর্জেন্টিনার হয়ে মাত্র ২টি ম্যাচ খেলা এই গোলরক্ষক। সবশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২০১২ সালে। চিলির অডাক্স ইতালিয়ানোয থেকে উসতারি ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন গত বছরের সেপ্টেম্বরে।

    ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি পোস্টে ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৮টি। সেখানে ৫৫.৩ শতাংশ বলের দখল রেখে খেলে পোস্টে ১৪টি শট নিয়ে মায়ামি লক্ষ্যে রাখে কেবল ৬টি।

    ৪৩তম মিনিটে আল আহলির জিকোকে ডিবক্সে তেলাসকাও ফাউল করলে পেনাল্টি পায় মিসরের দলটি। দারুণ দক্ষতায় ক্রেজেগের সেই শট আটকে মায়ামিকে রক্ষা করেন অস্কার উসতারি।

    ৬৫ হাজার দর্শক আসনের স্টেডিয়ামে আসা ৬০ হাজারের বেশিরভাগ দর্শক গলা ফাটিয়েছেন মায়ামির হয়ে। বিরতির লিওনেল মেসির একটি ফ্রি কিক ফিরেও আসে পোস্টে লেগে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version