Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জটিল রোগে ভুগছেন জোভান
    Ticker

    জটিল রোগে ভুগছেন জোভান

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাJune 30, 2025No Comments2 Mins Read

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন জনপ্রিয় এ অভিনেতা। এ কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন জোভান।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাইগ্রেনের ব্যথার কথা জানিয়েছেন এ অভিনেতা। শনিবার (২৮ জুন) রাতে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি।

    এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা।

    পোস্টে নিজের একটি ছবিজুড়ে দিয়ে জোভান লিখেছেন, আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে।

    তিনি আরও লিখেছেন, মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।

    এ ঈদে মুক্তি পাওয়া জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায়। শুধু তাই নয়, নানা আলোচনায় জড়ানো এ নাটকটি বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে।

    উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version