Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ
    Lead

    গোলাম দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJuly 16, 2025No Comments1 Min Read

    সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে, গোলাম দস্তগীর গাজী তার সহযোগী ও স্বার্থসংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে জমি দখল, কমিশন গ্রহণ, জালিয়াতি, প্রতারণা, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো এবং আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।

    তদন্তে দেখা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খাদুন এলাকায় ৬৯টি দলিলের মাধ্যমে ৪,৮৭৯.৯২ শতাংশ জমি অধিগ্রহণ করেন তিনি।

    দলিল অনুযায়ী এসব জমির মূল্য ১৬ কোটি ৫২ লাখ টাকা হলেও সেগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। ওই জমির ওপর গড়ে তোলা হয়েছে গাজী টায়ারসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি ও অবকাঠামো।

    সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত ৮ জুলাই এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

    সিআইডি আরও জানায়, দস্তগীর এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং ও বিদেশে অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। ইতোমধ্যে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version