Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘Prelude to Synergy’ কর্মশালা: GSSCP দেখালো সাপ্লাই চেইনের নতুন দিগন্ত
    Lead

    ‘Prelude to Synergy’ কর্মশালা: GSSCP দেখালো সাপ্লাই চেইনের নতুন দিগন্ত

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কSeptember 13, 2025Updated:September 13, 2025No Comments2 Mins Read

     ১২ সেপ্টেম্বর ২০২৫ — সকাল থেকেই গুলশানের হোটেল ট্রপিকাল ডেইজির লবিতে ছিল এক আলাদা রকম প্রাণচাঞ্চল্য। দেশের নামকরা সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর অপারেশনস পেশাজীবীরা একত্রিত হয় গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনালস (GSSCP) আয়োজিত, “Prelude to Synergy” শীর্ষক ব্যতিক্রম ভিত্তিক ফ্ল্যাগশিপ থট লিডারশিপ ওয়ার্কশপে ।

    এ যেন এক মিলনমেলা—যেখানে অভিজ্ঞতা, উদ্ভাবন আর সহযোগিতা মিলেমিশে তৈরি করলো নতুন এক গল্প।

    দিনব্যাপী এই কর্মশালায় ছিল Keynote বক্তব্য, প্রাণবন্ত প্যানেল আলোচনা, বাস্তব কেস স্টাডি আর ইন্টারঅ্যাকটিভ সেশন। শুধু বক্তৃতা নয়—প্রতিটি সেশনে ছিল প্রাণবন্ত বিতর্ক, আইডিয়ার ঝলক, আর সমাধানের খোঁজ।

    অংশগ্রহণকারীরা বলছিলেন, “এখানে আসলে শিখছি শুধু না, বরং খুঁজে পাচ্ছি সহকর্মী আর ভবিষ্যতের সহযোগী।”

     

    অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা চুক্তি (MoU)। এ চুক্তিগুলো ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাপ্লাই চেইনকে করবে আরও গতিশীল, আরও উদ্ভাবনী।

    GSSCP-র ফাউন্ডার প্রেসিডেন্ট ও নলেজবিজ সিইও, তানজিল আসলাম তার বক্তব্যে বলেন—
    “Prelude to Synergy আসলে একটা অনুপ্রেরণা। আমরা চাই সাপ্লাই চেইন আর প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালরা একসঙ্গে মিলে এমন এক পরিবেশ গড়ে তুলুক, যেখানে উদ্ভাবন, স্থিতিস্থাপকতা আর প্রবৃদ্ধি হাত ধরাধরি করে এগিয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে ।”

    শুধু কর্পোরেট নয়, মনকেও ছুঁয়ে যাওয়া বার্তা দেন অন্যান্য বক্তারা । নাইজুর রহমান , যিনি তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন—
    “সাপ্লাই চেইন মানেই শুধু সংখ্যা নয়, এখানে আছে মানুষের গল্প, স্বপ্ন আর আবেগ। সেই আবেগকে কাজে লাগাতে পারলেই আসবে সাফল্য।”

    যারা আলোচনায় নেতৃত্ব দিলেন:

    নাইজুর রহমান – ফাউন্ডার, Mind Works, ড. মোহাম্মদ একরামুল ইসলাম – ট্রেজারার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, তানজিল আসলাম – নলেজবিজ সিইও এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, GSSCP, মোহাম্মদ জিয়া উদ্দিন – সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, Reckitt, ফয়সাল আলম – হেড অব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং, নেসলে ফুড অ্যান্ড বেভারেজ, গোলাম সামদানি ডন – চিফ ইনস্পিরেশনাল অফিসার, Sumdany Facilitation & Consultancy

    বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক পরিবেশ যখন দ্রুত বদলাচ্ছে, তখন এ ধরনের আয়োজন শুধু ওয়ার্কশপ নয়, বরং এক ধরনের বিপ্লবের সূচনা।
    ৫০ অধিক প্রতিষ্ঠানের ১০০ পেশাজীবী একত্রিত হয়ে বাংলাদেশ কিভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে সে বিষয়ে মত বিনিময় করেন ।

    দিনশেষে অংশগ্রহণকারীদের চোখেমুখে ঝলমল করছিল একটাই কথা—
    “Prelude to Synergy আমাদের নতুন পথ দেখিয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version