Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২৩৫ কোটি টাকার মামলায় পলাতক বেলিজিং চেয়ারম্যান ফাতেমা জহির
    ইকোবিজ

    ২৩৫ কোটি টাকার মামলায় পলাতক বেলিজিং চেয়ারম্যান ফাতেমা জহির

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিসেম্বর ৩, ২০২৫No Comments2 Mins Read

    ২৩৫ কোটি টাকার অর্থনৈতিক অপরাধ মামলায় পলাতক ঘোষিত বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ফাতেমা জহির মজুমদার কোম্পানি আইন ভঙ্গ, কোরামবিহীন বোর্ড পরিচালনা, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম স্থবির করে দেওয়ার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন।

    আদালতের নির্দেশ অমান্য, পলাতক ঘোষণা : জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনা অনুযায়ী গেল ১৬ নভেম্বর শুনানির দিন উপস্থিত না হওয়ায় তাকে পলাতক আসামি ঘোষণা করা হয়। অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেয় সংশ্লিষ্ট আমলি আদালত। হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতে অনুপস্থিত থেকে তিনি এড়িয়ে যান শুনানি।

    কোম্পানি আইন ভঙ্গ ও বেআইনি বোর্ড গঠন : অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন তিনি। একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম তিনজন পরিচালক থাকা বাধ্যতামূলক, অথচ বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বহুদিন ধরে মাত্র একজন স্পন্সর ডিরেক্টর ও একজন ইনডিপেনডেন্ট ডিরেক্টর নিয়ে চলে আসছে। এর মধ্যেই গেল ২ সেপ্টেম্বর বোর্ড সেক্রেটারি শারমিনের যোগসাজশে কোরাম না থাকা সত্ত্বেও নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন ফাতেমা জহির মজুমদার।

    ঋণ ও আর্থিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির : আগস্ট মাস থেকে বোর্ড কোরাম না থাকায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও ফাইন্যান্সিং কার্যক্রম তথা ঋণ নবায়ন, পুনঃতফসিল, পুনঃঅর্থায়ন, ফান্ড ডিসবার্সমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে, ফলে গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।

    পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা : অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত ও পারিবারিক নিয়ন্ত্রণে নেওয়ার প্রবণতা দিন দিন স্পষ্ট হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বোর্ড কোরাম না থাকা সত্ত্বেও এমডি নিয়োগের উদ্দেশ্যে একজন ব্যাংকারের ইন্টারভিউ নেন তিনি—যেখানে উপস্থিত ছিলেন বেলিজিংয়ের সাবেক এমডি রোকনুজ্জামান, যার পুনঃনিয়োগ আবেদন বাংলাদেশ ব্যাংক পূর্বেই বাতিল করেছিল।

    এমনকি বাতিল হওয়া সত্ত্বেও রোকনুজ্জামান বেআইনিভাবে ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করছেন এবং বোর্ড সেক্রেটারি শারমিন ও ফাতেমা জহির মজুমদারের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    চরম আর্থিক সংকটে বেলিজিং : বিগত দুই বছর ধরেই প্রতিষ্ঠানটি কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যেও চলমান নিয়মনীতি উপেক্ষা করে নিজস্ব পছন্দের অযোগ্য ও অনভিজ্ঞ লোকবল নিয়োগ দিয়ে আসছেন বর্তমান চেয়ারম্যান।

    পরিচালককে বোর্ডে ঢুকতে না দেওয়ার অভিযোগ : স্পন্সর শেয়ারহোল্ডারের পক্ষ থেকে প্রয়োজনীয় শেয়ার ক্রয়পূর্বক পরিচালকের দায়িত্ব গ্রহণের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। কিন্তু অভিযোগ রয়েছে, স্থাবর সম্পত্তি বিক্রি করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বোর্ড সেক্রেটারি শারমিন ও বর্তমান চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে কোরাম গঠন করতে দিচ্ছেন না।

    ফলে প্রতিষ্ঠানটি স্বাভাবিক ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং গ্রাহকরা মারাত্মক সমস্যায় পড়ছেন। এ ব্যপারে তার সঙ্গে কথা বলতে চাইলে একাধিকবার ফোন দিলে তাকে পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ

    মে ১৪, ২০২৬

    একটানা ছুটির আমেজে শিক্ষা প্রতিষ্ঠান

    মে ১৩, ২০২৬

    আসন্ন ঈদে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার নির্দেশ

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সকাল ১১:০৯)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version