Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ২৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটিশোভিত ভূমিপুত্র
    সাহিত্যপাতা

    কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটিশোভিত ভূমিপুত্র

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিসেম্বর ১৪, ২০২৫No Comments2 Mins Read

    বাংলা গানের জনপ্রিয় ধারার নির্মাতা, কিংবদন্তি কবি ও লোকজ গীতিকবি আবদুল হাই মাশরেকীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    “এসো গণতন্ত্র গড়ে তুলি নতুন দিনের, নতুন দিনের” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও মাসিক জনপ্রশাসন পত্রিকা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও সমাজসেবী সন্তু সাহা।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. গোলাম শফিক—কথাসাহিত্যিক, নাট্যকার ও সাবেক অতিরিক্ত সচিব; প্রফেসর গাউসুর রহমান—গবেষক, প্রাবন্ধিক ও কবি; মোহাম্মদ আশরাফুল ইসলাম—প্রাবন্ধিক, গবেষক ও ইতিহাসবিদ, দৈনিক বাংলার সমাচারের সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ ও মজিবুর রহমান—সভাপতি, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম।

    বক্তারা বলেন, আবদুল হাই মাশরেকী ছিলেন এক মুক্তপ্রাণ মানবিক রেনেসাঁর কবি। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা ভূমিপুত্র, যিনি মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে স্থান দিতেন। প্রয়োজন হলে তিনি নিজের লেখা ও সৃষ্টিকর্ম বিনা পারিশ্রমিকে মানুষের হাতে তুলে দিতেন। বক্তারা আরও বলেন, তার সাহিত্য ও সাংস্কৃতিক অবদান যথাযথভাবে মূল্যায়ন না করলে ভবিষ্যৎ প্রজন্ম সাংস্কৃতিকভাবে বঞ্চিত হবে।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন গজলশিল্পী ওস্তাদ জামাল হাসান ও সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি গোলাম কাদের, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারা আকবর সিরাজী, কবিপুত্র নঈম মাশরেকী, শহীদুল ইসলাম সেলিম ও মো.রুহুল আমিন বাদল প্রমূখ।

    আলোচনা সভায় কবি আবদুল হাই মাশরেকীর জীবন, সাহিত্যকর্ম ও গণতান্ত্রিক চেতনায় তার অবদানের ওপর আলোকপাত করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    কবি আবদুল হাই মাশরেকী জন্মোৎসবে দুই দিনব্যাপী অনুষ্ঠামালা

    এপ্রিল ২৩, ২০২৬

    খুশীর ঈদের চাঁদ উঠেছে খোকা-খুকি কই..

    মার্চ ২১, ২০২৬

    গবেষণায় নজরুল পদক পেলেন জাককানইবি’র প্রথম শিক্ষক রশিদুন নবী

    মে ২৭, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ২:৩২)
    • ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version