Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শ্রীলঙ্কাকে আজকের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
    Ticker

    শ্রীলঙ্কাকে আজকের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 16, 2023No Comments2 Mins Read

    এই ম্যাচের আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নই চলতি বিশ্বকাপে খেলেছিল দুইটি করে ম্যাচ। আর উভয়েই হেরেছিল নিজেদের প্রথম দুই ম্যাচে। তবে লঙ্কানদের টানা তিন হারের স্বাদ দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল অজিরা।

    ৩৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল।
    সহজ লক্ষ্যে খেলতে নেমেও প্রথমে হোঁচট খেয়েছিল অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ডাক মেরে ফেরেন তিনে নামা স্টিভেন স্মিথ। তবে আরেক ওপেনার মিশেল মার্শ হাল ধরেন।

    তিনি মার্নাস লাবুশানের সাথে তিনি ৫৬ রানের জুটি গড়ে ধাক্কা সামলে নেন।
    মার্শ ফিরলেও জশ ইলিংশের সাথে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান লাবুশানে। এরপর ছোট ছোট জুটিতে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভার ২ বলে ২১৫ রান তোলে অজিরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন ইংলিশ।

    মার্শ করেছেন ৫২ রান।
    এর আগে ১২৫ রানের উদ্বোধনী জুটির পরও অস্ট্রেলিয়ার বোলিং দাপটে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুসাল পেরেরা বেশ শক্ত রানের ভিত গড়েন।

    ১২৫ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়। এরপর দলের হাল ধরেন পেরেরা ও অধিনায়ক কুশাল মেন্ডিস।

    ৩২ রানের জুটি গড়ে পেরেরা ফিরলে লঙ্কা শিবিরে ভাঙনের শুরু হয়। এরপর ধারাবাহিক বিরতীতে পড়তে থাকে উইকেট।
    আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কান ব্যাটাররা। ৮৪ রান তুলতেই তারা হারিয়েছে ৯ উইকেট।

    অস্ট্রেলিয়ার হয়ে হয়ে লঙ্কানদের ধসিয়ে দিয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি লঙ্কানদের চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন। মিশেল স্টার্ক ও প্যাট কামিন্স নিয়েছেন দুইটি করে উইকেট।

    বিশ্বকাপ ক্রিকেট শ্রীলঙ্কা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version