Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই: রহুল এমপি
    Lead

    শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই: রহুল এমপি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 17, 2023No Comments2 Mins Read

    চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

    মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। যার ফলে প্রতিটি পরিবার স্বচ্ছল হয়ে উঠছে এবং তাদের আয় রোজগার বেড়েছে। মানুষ এখন আর না খেয়ে থাকে না। হাতের কাছেই চিকিৎসা সুবিধা পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এসব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার সফল নেতৃত্বে কারণে।

    ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য সভায় বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল গাজী, মোস্তফা গাজী, ইউপি সদস্য সালাউদ্দিন, ওয়ালী উল্লাহ দেওয়ান, খোকন মেম্বার, আবদুল হালিম ও মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী প্রমূখ।

    ফরাজীকান্দি ইউনিয়নে বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছে ৪২ জন, বয়স্ক ভাতা ২০৯৩ জন, বিধবা-স্বামী পরিত্যক্ত ভাতা ৮০৮ জন, প্রতিবন্ধী ভাতা ৪২১ জন, মা ও শিশু সহায়তা ভাতা ১৫০ জন, ভি ডব্লিউ ডি ভাতা ২২১জন, ৪০ দিনের কর্মসূচি ১৫৮জন, টিসিবি ১৮৪৩ জন, ভিজিএফ ২৪০০জন, গৃহ পুনঃর্বাসন ও আশ্রান প্রকল্প ২২১ জন, ১৫ টাকা কেজি চালের কার্ড ৯০৪ জনকে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা দেওয়া হয়।

    এছাড় উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, হরিজন, হিজড়া, বেদে, এবং জনপ্রসর জনগোষ্ঠী জীবন মানউন্নয়ন ভাতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।

    উন্নয়ন এমপি চাঁদপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version