Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাল্যবিয়ে প্রতিরোধ করল চাঁদপুর সদর প্রশাসন
    Ticker

    বাল্যবিয়ে প্রতিরোধ করল চাঁদপুর সদর প্রশাসন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 21, 2023No Comments1 Min Read

    চাঁদপুর প্রতিনিধি ॥ বাল্য বিয়ে না দেয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।

    শনিবার (২১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

    তিনি বলেন, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়ীতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়।

    এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

    চাঁদপুর প্রশাসন বাল‍্যবিয়ে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version