Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আমেরিকার মেইন অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে নিহত অন্তত ২২ আহত ৫০ থেকে ৬০
    Lead

    আমেরিকার মেইন অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে নিহত অন্তত ২২ আহত ৫০ থেকে ৬০

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 26, 2023Updated:October 26, 2023No Comments1 Min Read

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় মেইন অঙ্গরাজ্যের লিউইসটন শহরে তিনটি পৃথক জায়গায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

    এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।

    গতকাল বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাত দিয়ে এ তথ্য জানায়।

    লিউইসটন পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জার্নাল জানায়, ধারণা করা হচ্ছে তিনটি কাছাকাছি জায়গায় গুলির ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, স্পেয়ারটাইম রিক্রিয়েশন ও অন্য দুইটি—শিমেনগিজ বার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট ও ওয়ালমার্ট বিতরণ কেন্দ্র।

    লিউইসটন পুলিশ বিভাগ সন্দেহভাজন ব্যক্তির তিনটি ছবি প্রকাশ করেছে। ছবিতে সেই ব্যক্তির হাতে সেমি-অটোমেটিক রাইফেল দেখা যায়। পুলিশ এই ব্যক্তিকে চিহ্নিত করতে জনগণের সহায়তা চেয়েছে।

    এর আগে রাজ্য ও স্থানীয় পুলিশ এক সক্রিয় বন্দুকধারীর কথা জানিয়েছিল। তারা আরও জানিয়েছিল যে সেই ব্যক্তি পলাতক আছেন এবং তাকে খোঁজা হচ্ছে।

    সে সময় পুলিশ হতাহতের সংবাদ দিতে পারেনি।

    অ্যানড্রোসকোগিন কাউন্টির শেরিফের কার্যালয় থেকেও সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়। তাতে দেখা যায় বাদামি রঙের জ্যাকেট ও জিন্স পরা এক ব্যক্তি গুলি করার প্রস্তুতি নিয়ে রাইফেল ধরে আছেন।

    মেইন রাজ্য পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ‘লিউইসটনে সক্রিয় বন্দুকধারী আছেন। আমরা সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করছি। অনুগ্রহ করে ঘরে থাকুন। ঘরের দরজা বন্ধ রাখুন। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি জায়গায় তদন্ত চালাচ্ছে।’

    গুলি নিহত যুক্তরাষ্ট্র
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version