Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পুলিশকে দেওয়া পাল্টা চিঠিতে যা জবাব দিল বিএনপি
    Lead

    পুলিশকে দেওয়া পাল্টা চিঠিতে যা জবাব দিল বিএনপি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 26, 2023Updated:October 26, 2023No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    ২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প খোঁজাসহ সাত তথ্য জানতে পুলিশ যে চিঠি দিয়েছিল, তার জবাব দিয়েছে বিএনপি। দলটি বলেছে, ২৮ অক্টোবরের সমাবেশ তারা নয়াপল্টনেই করতে চায়।

    বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ওই দিনের সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে বলেও দলটি উল্লেখ করেছে তাদের চিঠিতে। বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি দিয়েছেন।

    সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশকে চিঠি দিয়েছিল বিএনপি। তাদের চিঠির জবাবে গতকাল বুধবার বিকল্প দুটি স্থানের নামসহ সাত তথ্য চায় পুলিশ।

    সেই চিঠিতে সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না-সহ সাতটি তথ্য জানতে চাওয়া হয়।

    বিএনপি আজ বৃহস্পতিবার পুলিশকে পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে, তাদের সমাবেশ ওই দিন বেলা দুইটায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে বলেও তারা জানায়।

    সমাবেশের বিস্তৃতির প্রসঙ্গে বিএনপি বলেছে, সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিজয়নগর মোড় ও ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

    আগামী শনিবারের সমাবেশে বিএনপির নেতারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন বলে জানায় বিএনপি। এসব স্বেচ্ছাসেবকের সংখ্যা হবে ৫০০।

    বিএনপির চিঠিতে বলা হয়, ‘২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনের বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।’

    পুলিশের পক্ষ থেকে একই ধরনের একটি চিঠি আওয়ামী লীগকেও দেওয়া হয়েছিল। সেখানেও দলটির পছন্দের স্থান বায়তুল মোকাররম মসজিদের বিকল্প দুটি স্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আজ বলেন, ‘আমরা কোনো বিকল্প স্থানে যাওয়ার কথা ভাবছি না। আমাদের পছন্দের স্থানেই আমরা সমাবেশ করতে চাই।’

    চিঠি নয়াপল্টন পুলিশ বিএনপি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version