Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টাইমস হায়ারের বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবির দুই অনুষদ
    Lead

    টাইমস হায়ারের বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবির দুই অনুষদ

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৩, ২০২৩No Comments2 Mins Read

    রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং-২০২৪ প্রকাশিত হয়েছে। প্রকাশিত র‌্যাঙ্কিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভৌত বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অনুষদ যৌথভাবে দেশসেরা হয়েছে।

    লন্ডনে বৃহস্পতিবার (২৬) অক্টোবর আনুষ্ঠানিক ভাবে টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং উন্মোচন করা হয়।

    বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ ৫০১-৬০০ ব্যান্ডের মধ্যে স্থান লাভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ৬০১-৮০০ এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

    র‍্যাংকিং এ স্থান পাওয়ায় গাণিতিক এবং পদার্থবিজ্ঞান(ভৌত বিজ্ঞান) অনুষদের ডিন অধ্যাপক ডঃ ফরিদ আহমদ বলেন, “প্রথমে অনুষদের সকল শিক্ষককে ধন্যবাদ জানাই। তাদের জন্যই আজ বিশ্বের সেরা রেংকিংয়ে ভালো একটি জায়গা করে নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান অনুষদ। সকলে মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় পরিণত হবে।”

    এতে অনুভূতি ব্যক্ত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ডক্টর বশির আহমেদ বলেন,” আমাদের এই অর্জনের পেছনে আমাদের অনুষদের প্রতিটি শিক্ষক ও সহকর্মীরা অবদান রেখেছেন । এ অর্জনটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা পাওয়া। তিনি আরো বলেছেন বিশ্ববিদ্যালয়ের এই র‍্যাংকিং ধরে রাখতে এবং প্রতিটি বিভাগই যাতে এ র‍্যাংকিং এর আওতায় আসে সেজন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

    মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে স্থানলাভে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম বলেন, বিশ্ব র‍্যাঙ্কিং-এ স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত। আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিং-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও সম্মানজনক স্থান লাভ করবে বলে আমি আশাবাদী ।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সকাল ৬:১৭)
    • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version