Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মেট্রোরেল: আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    Lead

    মেট্রোরেল: আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 4, 2023Updated:November 4, 2023No Comments1 Min Read

    ইউএনবি :

    রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রত্যাশিত মেট্রোরেল সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী এই অংশের কার্যক্রম উপলক্ষে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন।

    এর ফলে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেবা চালু হবে।
    এর আগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও-মতিঝিল অংশে তিনটি স্টেশন— ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলে মেট্রোরেল চার ঘণ্টা চলবে। বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।

    এম এ এন সিদ্দিক বলেন, তিনি এমআরটি নর্দার্ন রুটের নির্মাণকাজও উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
    ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল যেতে পারবেন যাত্রীরা।

    ঢাকা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো—বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল।
    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীরা মাত্র ৩৮ মিনিটে যাতায়াত করতে পারবেন।

    দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।
    জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পটিকে সহায়তা করার জন্য ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ঋণ দিয়েছে এবং বাংলাদেশ সরকার অবশিষ্ট অর্থ প্রদান করেছে।

    উদ্বোধন মেট্রোরেল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version