Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরোধ : রাজধানীতে সন্ধ্যার পর তিন বাসে আগুন, আটক ১
    Lead

    অবরোধ : রাজধানীতে সন্ধ্যার পর তিন বাসে আগুন, আটক ১

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৮, ২০২৩No Comments2 Mins Read

    ছবি: তাঁতীবাজারে আকাশ পরিবহনের বাসে আগুন।

    নিজস্ব প্রতিবেদক :
    বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে রাজধানীতে সন্ধ্যার পর তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বাসে আগুন দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনসাধারণ।

    বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে জিগাতলার বিজিবি গেটের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

    ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কে বা কাহারা বাস তিনটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে এখনও কোনো কিছু জানা যায়নি।

    বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান আছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

    পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    আরেক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ১৭ মিনিটে জিগাতলার বিজিবি গেটের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

    অবরোধ বাসে আগুন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১২:২২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version