Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাঞ্ছারামপুরে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরী গ্রেফতার
    Lead

    বাঞ্ছারামপুরে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরী গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 13, 2023Updated:November 13, 2023No Comments2 Mins Read

    ফারুক আহমেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ কান্দি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মোঃ দিদার মিয়া (৩০) এর বিরুদ্ধে প্রথম শ্রেণীর সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত দপ্তরি কাম নৈশ প্রহরী দিদার মিয়াকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ভিকটিমের মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোমবার সকালে সোয়া ৯টার দিকে স্কুলে যায়। বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি দিদার মিয়া তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে পুরাতন
    বাথরুমে নিয়ে ধর্ষণ করে।

    বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় দেখায়। মেয়েটি অসুস্থ হয়ে পরলে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাস করলে মাকে সে বিষয়টি বলে। এসময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে ।

    ভিকটিমের মা জানান, আমার মেয়ের কি অপরাধ এই বয়সে এমন ঘটনার স্বীকার হতে হলো, কি পাপ করেছি আমি? আমার মেয়ে খুবই মেধাবি ছাত্রী ছিলো তার এখন কি হবে? আমি এই পশুটার ফাঁসি চাই। আমার মেয়ের মতো যেনো অন্য কেউ এই ধরনের ঘটনার স্বীকার না হয়।

    নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হোসেন জানান,আমি স্কুলে ব্যস্ত ছিলাম অভিভাবক সমাবেশ নিয়ে এই ফাঁকে সে এই কাজ করেছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, নিজকান্দি স্কুলের শিক্ষার্থীর সাথে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক। আমরা এঘটনায় দপ্তরিকে সাময়িক বরখাস্ত করেছি।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরা আঞ্জুম সাথী বলেন, এই ধরনের ঘটনায় গাইনি ডাক্তার দ্বারা পরিক্ষা করতে হয়। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। ব্লিডিং হয়েছে বলে মনে হয়েছে।

    বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে দিদার নামে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

    ধর্ষণ বাঞ্ছারামপুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version