Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ৩০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন কেমনে
    Ticker

    ফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন কেমনে

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৬, ২০২৩No Comments2 Mins Read

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ফোন হ্যাকিং একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা, প্রয়োজনীয় সব তথ্যই এখন আমরা সংরক্ষণ করে রাখছি আমাদের পারসোনাল মোবাইল ফোনে। মোবাইল হ্যাক হলে সব তথ্য তো হারাবেনই, সেই সঙ্গে সব তথ্য চলে যাবে অন্যের হাতে। তাই ফোন হ্যাকিং কী এবং কী কী লক্ষণ দেখে সহজেই বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে।

    ফোন হ্যাকিং হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ফোনের সব সংরক্ষিত তথ্যসহ ফোনের সব নিয়ন্ত্রণ চলে যাবে আরেকজনের কাছে। মোবাইল হ্যাক হলে বোঝার আগেই আপনার মোবাইল ফোনের ক্যামেরা সিস্টেম চালু হয়ে তার ভিডিও চলে যাবে অন্য আরেকজনের কাছে।

    সাধারণত ফোনের ডেটা সিস্টেমের মাধ্যমে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। আপনি ফোনে কিছু না করলেও যদি হঠাৎ আপনার ফোনে মাত্রাতিরিক্ত হারে ডেটা ব্যবহৃত হয়, তাহলে বুঝবেন ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনে ক্রমাগত পপআপ বিজ্ঞাপন আসা, অচেনা নম্বর থেকে কল আসা, অপরিচিত অ্যাপ আপনার অজান্তেই ফোনে ইনস্টল হওয়া শুরু করলে নিশ্চিত থাকেন ফোন হ্যাক হতে চলেছে।

    আজকের মোবাইল বিশ্বে ফোন হ্যাকিং ক্রমাগত নিরাপত্তা সমস্যা হিসেবে বেড়ে যাচ্ছে। যদি আপনার মোবাইলে অটোমেটিক নম্বর ডায়াল হয়, অটোমেটিক অ্যাপ চালু হয়ে যায়, অল্প সময়ে মোবাইল গরম হয়ে গেলে, অপারেশন স্পিড কমে, খুব তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে কিংবা আপনার ব্যবহার করা অ্যাপ চালাতে চালাতে হঠাৎ বন্ধ হয়ে গেলে বুঝবেন আপনার মোবাইলটির ওপর হ্যাকারদের নজর রয়েছে।

    এসব লক্ষণ যদি আপনার মোবাইলে প্রকাশ পেতে শুরু করে তবে ধরে নিতে হবে আপনার মোবাইল হ্যাক হয়েছে। আইটি বিশেষজ্ঞরা বলছেন, অসাধু বন্ধু, বহিরাগত বা অপরিচিত ব্যক্তির মাধ্যমেই ফোন হ্যাক হওয়ার ঘটনা ঘটে থাকে।

    তাই আপনার ফোনকে কখনোই অযত্নে রাখবেন না। সবসময় মোবাইলটি আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন। ফোনের ডিফল্ট পাসকোড পরিবর্তন করুন। অচেনা ওয়েবসাইটে স্ক্রল করবেন না, যেকোনো অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনার ব্লুটুথ নিরাপত্তা পরিচালনা করুন। অরক্ষিত ব্লুটুথ নেটওয়ার্ক ব্যবহার করা এড়িয়ে চলুন। আপনার পিন এবং ক্রেডিট কার্ড ডেটা সুরক্ষিত করুন। পিন নম্বর এবং ক্রেডিট কার্ডগুলো সংরক্ষণ করতে একটি সুরক্ষিত অ্যাপ ব্যবহার করুন।

    এছাড়া অনিরাপদ পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। হ্যাকাররা প্রায়ই পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ অবস্থানগুলো লক্ষ্য করে। আপনার ফোনের স্বয়ংসম্পূর্ণ অপশনটি বন্ধ করুন। এটি করার মাধ্যমে আপনি হ্যাকারকে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা থেকে আটকাতে পারেন।

    বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ফোন হ্যাক
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৪:০৮)
    • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version