Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আত্মহত্যার চেষ্টা নয়, ‘ফুড পয়জনিং’ বললেন তানজিন তিশা
    Lead

    আত্মহত্যার চেষ্টা নয়, ‘ফুড পয়জনিং’ বললেন তানজিন তিশা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 17, 2023Updated:November 17, 2023No Comments2 Mins Read

    রিফাত কান্তি সেন : ছোটপর্দার জনপ্রিয় এক মুখ তানজিন তিশা। তার অভিনয় শৈল্পিকতা হৃদয় কেড়েছে ভক্তদের। যে মানুষটা এত এত মানুষকে স্বপ্ন দেখায় সে যে দুঃস্বপ্নে বাস করছে তা আর ক’জনেরই বা জানা। ১৫ নভেম্বর রাজারবাগের নিজের বাসায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা নামে শিরোনাম করেন বেশ কিছু গণমাধ্যম।

    এরপরই গুঞ্জন ওঠে মুশফিক ফারহানের সাথে চলছে তার প্রেমের সম্পর্ক। নেটিজেনরা এ নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনার ঝড় তুলেছেন। ১৬ নভেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিশা একটি বড় পোস্ট দেন। সেখানে তিনি আত্মহত্যা চেষ্টা করার কথা অস্বীকার করেন। তীব্র ক্ষোভ ঝাড়েন। অবশ্য ঘটনা এখানেই সব শেষ হতে পারতো। তবে তিশার সেই পোস্টের নিচে হ্যাশ ট্যাগে লেখা রয়েছে মুশফিক ফারহানের নাম। এখানেই এসে আবার ঝড় তোলার জায়গা পেলো নেটিজেনরা। তবে কী আসলেই কোন রহস্য লুকায়িত? তবে তানজিনা এক ভিডিও বার্তায় বলেন, আমার মনে হয়েছে লাইভে আসা উচিত। একটা সেনসেটিভ ব্যাপার নিয়ে কথা হচ্ছে। আমি মেনে নিতে পারছিলাম না। আমাদের পারসোনাল বিষয় নিয়ে আপনারা কথা বলতে পছন্দ করেন। এতে আমার আপত্তি নেই। আমি একটা নিউজ দেখতে পাচ্ছি। তানজিন তিশা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আত্মহত্যাটা কি আসলে? আত্মহত্যা কাকে বলে? কদিন আগে আমি একটি ইন্টারভিউতে বলেছি আত্মহত্যা কোন কিছুর সলিউশন হতে পারে না। সেখানে আমি কেন আত্মহত্যা করবো? আমার ফুড পয়জনিং হয়েছিলো। এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।

    আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিবোনা।

    সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি [আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ ] যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো।

    তানজিন তিশা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version