Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দিনে মাত্র ২ ট্রাক জ্বালানি ঢুকতে পারবে অবরুদ্ধ গাজায়
    Lead

    দিনে মাত্র ২ ট্রাক জ্বালানি ঢুকতে পারবে অবরুদ্ধ গাজায়

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৮, ২০২৩No Comments1 Min Read

    অনলাইন ডেস্ক :
    যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় দিনে দুই ট্রাক জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। দেশটি বলছে, তারা যুক্তরাষ্ট্রের চাপে দিনে দুটি জ্বালানি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে। খবর-বিবিসি

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতি দুই দিনে ১ লাখ ৪০ হাজার লিটারের মতো জ্বালানি গাজায় পাঠানোর অনুমতি দেওয়া হবে।

    মানবিক সহায়তার অংশ হিসেবে এসব জ্বালানির বেশির ভাগই পানি ও স্যানিটেশনের সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘকে দেওয়া হবে। কিছু জ্বালানি ব্যবহার করা হবে মুঠোফোন ও ইন্টারনেট সেবার জন্য।

    হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। ফলে বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে ইসরালের হামলায় ধ্বংসস্তূপ আর মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানি সংকটের কারণে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে।

    জ্বালানি সংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম এরই মধ্যে একেবারে বন্ধ হয়ে গেছে। যেসব হাসপাতাল কোনোমতে চালু রয়েছে, সেগুলোতে বিদ্যুৎ না থাকায় আইসিইউসহ অত্যন্ত প্রয়োজনীয় অনেক ব্যবস্থাই বন্ধ হয়ে গেছে।

    অবরুদ্ধ গাঁজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১:২৫)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version