Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নাশতার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৫
    Ticker

    নাশতার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৫

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২০, ২০২৩No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক,ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মূলহোতা এবং ৮ মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যুগ্ম আহব্বায়ক রাকিব শেখকেকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া নাশকতার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা অন্যরা হলো- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮), ও মো. জাহাঙ্গীর আলম(৫৫)।

    গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

    সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।

    তিনি বলেন, গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতারকৃত রাকিব শেখ এর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটানো হয়। রাকিব শেখের নেতৃত্বে তার সহযোগীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। রাকিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখেব রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জে আত্মগোপনে ছিলো।

    শিহাব করিম আরও বলেন, গ্রেফতারকৃত মো. মাসুম ও মো. আলমগীর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত।

    মাসুম ও আলমগীরের নেতৃত্বে তার সহযোগীরা মিলে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

    রাসেল ও জাহাঙ্গীর আলম আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত। রাসেল ও জাহাঙ্গীরের নেতৃত্বে তার সহযোগীরা মিলে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    গ্রেফতার নাশকতা যুবদল নেতা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১২:১০)
    • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version