Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রজাপতির মতো ডানা মেলে উড়তে চায় তারা
    Ticker

    প্রজাপতির মতো ডানা মেলে উড়তে চায় তারা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 25, 2023No Comments2 Mins Read

    রাজিব রায়হান: মানুষের জীবন বিকাশের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শৈশব ও কৈশোরকাল। কিন্তু ইট পাথরের নগরী ঢাকায় বিকাশের সময় তো দুরের কথা হাঁফ ছেড়ে বাঁচার সময়ই নাই। গতকাল ঢাকার অদূরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলায় এসেছে শিশুরা জানালেন সেই আকুতি যেন প্রজাপতির মতো ডানা মেলে বাঁচার।

    ঢাকার বিভিন্ন জায়গা থেকে মেলায় আগত শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে এমনটিই জানা গেছে।

    ঢাকার নীলক্ষেত থেকে আগত রাফিয়া বিনতে রফিক সেই ছোট্ট শিশু যারা প্রজাপতির মতো ডানা মেলে উড়তে চাই। রাফিয়ার সাথে এসেছে তার বাবা চাকরিজীবী রফিকুল ইসলাম তিনি একটি এনজিওতে চাকরি করছেন। ছুটির দিন থাকায় অন্যান্য দিন শিশুদের নিয়ে বের হতে পারে না তিনি।

    ছুটির দিন থাকায় পত্রপত্রিকায় খবর দেখে ছুটে এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মেলায় এসে বাবা-মেয়ে দুজনই খুশি। নয় বছরের রাফিয়া জানায় সে এবার চতুর্থ শ্রেণীতে পড়ে। মা-বাবা দুজনই ব্যস্ত থাকায় তাকে নিয়ে তারা কোথাও বের হয় না। রংবেরঙের জীবন্ত প্রজাপতি দেখে অনেক ভালো লাগছে তার। ছুটির দিনে প্রজাপতির মত ডানা মেলে ছোটাছুটির ইচ্ছে তার।

    এদিকে তার বাবা বলেন, ” আমার সন্তানের মানসিক বিকাশের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটি ঢাকায় নেই। জাহাঙ্গীরনগর এমনিতেই প্রকৃতি ঘেরা পাশাপাশি আজকে ছুটির দিন হাওয়ায় স্ত্রী সন্তান সহ চলে এসেছি প্রজাপতি মেলায়।

    অন্যদিন ইচ্ছা থাকলেও ছুটি না থাকায় এভাবে আসা সম্ভব হয় না। আর ঘোরাঘুরির জন্য ভালো জায়গা মধ্যবিত্তদের জন্য তো নাই-ই।”

    ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত ১৩তম এ প্রজাপতি মেলায় এসেছেন শত শত মানুষ। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা একাই।

    এল আগে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে ‘প্রজাপতি মেলা-২০২৩’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম।

    এসময় উপাচার্য মো. নূরুল আলম বলেন, “প্রজাপতি সংরক্ষণে এবং সচেতনতাই এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা দুইটি মাষ্টার প্লান করছি। শিক্ষা কার্যক্রম প্রবৃদ্ধির জন্য একাডেমিক মাস্টারপ্লান ও প্রাণ-প্রকৃতি রক্ষার নিমিত্তে বায়োডাইভার্সিটি মাস্টারপ্লান।”

    এসময় তিনি আরো বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ আকর্ষণ প্রজাপতি মেলা এবং পাখি মেলা যেটা উপভোগ করতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন।

    আমরা ‘পাখি মেলা-২০২৩’ জানুয়ারি মাসের করার পরিকল্পনা করছি। দর্শনার্থী, বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহনকারী, প্রজাপতি বিশেষজ্ঞসহ সকলকে ধন্যবাদ জানিয়ে সবাইকে তিনি প্রাণ-প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।”

    এ আয়োজন নিয়ে মেলার আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন বলেন, “আমরা যেমন প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে সচেতন করার জন্য এই মেলার আয়োজন করেছি তেমনি শিশুদের বিকাশও আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। আমরা চাই শিশুরাও বিকশিত হোক এবং পরিবেশ ও রক্ষা পাক।”

    জাবিতে প্রজাপতি মেলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version