Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » “আরবিএম মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও তালের আঁটি রোপন সম্পন্ন”
    Lead

    “আরবিএম মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও তালের আঁটি রোপন সম্পন্ন”

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 26, 2023No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা:  বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা স্কাউটস এবং গাজীপুর জেলা রোভারের “রাণী বিলাসমণি (আরবিএম) মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক গ্রুপ ক্যাম্প ২০২৩, ৪র্থ দীক্ষা অনুষ্ঠান এবং ২য় ব্যাজ প্রদান অনুষ্ঠান, ২৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুর’এ সম্পন্ন হয়েছে।

    ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে ০৬ জন রোভার স্কাউট সদস্য দীক্ষা গ্রহণের মাধ্যমে রোভার স্কাউটিং-এ প্রবেশ করে।

    ২৫ নভেম্বর নবাগত সদস্যরা রোভার স্কাউট লিডারের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে। দীক্ষা গ্রহণকারী রোভার স্কাউট সদস্যরা হলেন মোঃ ফাহিম ভূঁঞা, মোঃ জুবায়েদ পাটোয়ারী, আহনাফ মুহতাসীম ত্বাবীব, রাকিবুল হাসান, মুশফিকুর রহমান তাহমিদ, এবং তানজিম আহমেদ আবিদ। দীক্ষা গ্রহণ শেষে রোভার স্কাউট সদস্যরা প্রশিক্ষণ কেন্দ্রে তালের আঁটি রোপন করে।

    আরবিএম মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (আইসিটি) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাসার উদ্দিন বলেন, আমার বিশ্বাস এই স্কাউট আন্দোলনের মাধ্যমে সবার মননশীলতা, মানসিক বিকাশ অগ্রগতিতে সহায়ক হবে।

    তিনি আরও বলেন, নিজেদের বাড়ির আশেপাশের, সমাজের, সর্বোপরি দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম সহজতর হবে।

    ক্যাম্প পরিচালনা করেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার এবং জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল), গাজীপুর মোঃ আওলাদ হোসেন।

    উক্ত ক্যাম্প বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির ইয়ুথ সদস্য রোভার স্কাউট মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস। বিভিন্নভাবে সহযোগিতা করেন গ্রুপের সহ-সভাপতি মোঃ এরশাদ হোসেন, গ্রুপ কমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক টাস্কফোর্সের সদস্য মোঃ আল-আমিন, স্কাউট লিডার মেরাজুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য, রোভার স্কাউট প্রোগ্রাম, তাঁবুবাস, আত্মশুদ্ধি (ভিজিল) সম্পন্ন করে রোভার সহচর বৃন্দ দীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ক্যারিয়ার প্ল্যানিং, স্কাউটস ওন, তাঁবু জলসা, হাইকিং, বনকলা, উপদল পদ্ধতি, ব্যবহারিক কাজ ইত্যাদি বিষয়াদি ক্যাম্পে অনুশীলন করে।

    জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি) ও বিশ্ব স্কাউট সংস্থার পরিবেশ বিষয়ক প্রোগ্রাম প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ (পিটিটিসিবি) এবং সনদপত্র বিতরণ করা হয়।

    রোভার স্কাউট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version