Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত
    Ticker

    রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 27, 2023Updated:November 27, 2023No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী । নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক স্থিতিশীলতারও।

    কক্সবাজারে রাজনৈতিক সৌহার্দ্য আরও এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনীতিবিদ, যুব ‍ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রবিবার কক্সবাজার শহরের কলাতলী সড়কের বিচ পার্ক হোটেলে আয়োজিত ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজারের উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর এ কর্মশালার আয়োজন করা হয়।

    আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও।

    কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে কক্সবাজারের রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ইউকে এইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    এমএএফ কক্সবাজারের সভাপতি রেজাউল করিমের নির্দেশনায় এমএফ এর সহ সভাপতি রামু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়ায উল আলমের সভাপতিত্বে ও এমএএফ কক্সবাজারের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের , কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সদস্য হুমায়রা বেগম, কক্সবাজার জাতীয় মহিলা পার্টির সভাপতি আসমাউল হোসনা ।

    এসময় কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন ও কর্মশালা পরিচালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।
    মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও কর্মশালায়, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি, লিও, রোবার স্কাউট, নৌ স্কাউট, গার্লস গাইড, রেঞ্জার, ওয়াইসিড, টিম কক্সবাজার, সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা ও এমএএফ এর সদস্যরা অংশ নিয়ে রাজনৈতিক দল গুলোর কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।

    কক্সবাজার সম্প্রীতি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version