Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের ৫ টিতেই পুরোনো প্রার্থী নতুন ১ টি
    Lead

    ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের ৫ টিতেই পুরোনো প্রার্থী নতুন ১ টি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 27, 2023No Comments2 Mins Read

    মো: মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: আগামী ৭ জানুয়ারি অনুুষ্ঠিব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনেই পুরানোদের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে।

    রোববার বিকেলে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন- এই আসনে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৩জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসন -এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দীর্ঘ ৫০ বছর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু।

    এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদসহ ১৩জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন- এই আসনে চতুর্থবারের মতো দলীয় মনোনয়নপত্র পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, ও আসনের টানা তিনবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

    এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসন- এই আসনে টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের টানা দুইবারের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন এই আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহ আলমসহ ৭জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর)- এই আসনে দলীয় মনোনয়ন রদবদল করা হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে মনোনয়ন দেয়া হয়নি।

    এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলসহ ১২জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসন- এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসন থেকে চারবার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম।

    এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মহিসহ ১২জন প্রার্থী।

    ব্রাহ্মণবাড়িয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version