Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে আটকে রাখার অভিযোগ এমপি নদভীর বিরুদ্ধে
    Lead

    স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে আটকে রাখার অভিযোগ এমপি নদভীর বিরুদ্ধে

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 4, 2023No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় স্বাচীপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের এক সমর্থককে আটকে রাখার অভিযোগ ওঠেছে একই আসনের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনীত ড. আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর বিরুদ্ধে।

    নগরের চান্দগাঁও রুপালী আবাসিকের এমপি নদভীরর বাসায় লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলমকে আটকে রাখা হয় বলে দাবি করেন ডা. মিনহাজুর রহমান।

    আজ ৪ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই অভিযোগ করেন।

    লিখিত অভিযোগে ডা. মিনহাজুর রহমান উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রে সংযুক্তি হিসেবে দাখিলকৃত এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকার ক্রম ৩১০ নম্বর লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম (দ্বৈবচয়নে তিনি ১০ জন সমর্থকের একজন)।

    প্রতিপক্ষ সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজামউদ্দীন নদভী নগরের চান্দগাঁও রুপালী আবাসিকের বাসার তৃতীয় তলার অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে তাকে আটকে রেখেছেন এবং সোমবার (আজ) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আপনার কার্যালয়ে হাজির করে স্বাক্ষর দেননি মর্মে সাক্ষ্য প্রদানের জন্য চাপ দিতে বাধ্য করার চেষ্টা করছেন।

    অথচ এই সমর্থক গত ২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলায় স্ব-শরীরে উপস্থিত হয়ে সমর্থনে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ প্রেক্ষিতে আমার সমর্থক সৈয়দুল আলমকে উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা প্রদানের আবেদন করছি।
    অভিযোগের বিষয়ে ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, সৈয়দুল আলম নামে আমার একজন সমর্থনকীরকে নগরের চান্দগাঁও রুপালী আবাসিকে সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভীর বাসার তৃতীয় তলায় অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে আটকে রাখা হয়েছে।
    এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
    অভিযোগের বিষয়ে সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

    আটকে রাখার অভিযোগ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version