Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডাঃ বিশ্বজিত এবং পুষ্টিবিদ মহুয়ার সম্পাদনায় প্রকাশ হলো ‘বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ’ বই
    Ticker

    ডাঃ বিশ্বজিত এবং পুষ্টিবিদ মহুয়ার সম্পাদনায় প্রকাশ হলো ‘বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ’ বই

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৪, ২০২৩Updated:ডিসেম্বর ৪, ২০২৩No Comments2 Mins Read

    স্বাস্থ্য ডেস্ক : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, খাদ্য ও পুষ্টি বিভাগ- বারডেম ও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে প্রকাশ হয়েছে বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ বইটি। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান স্যারের নেতৃত্বে বইটির নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন ডা. বিশ্বজিত ভৌমিক এবং পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া। এছাড়াও ৩০ জনের বিশাল একটি টিম এই বইটির পেছনে অসামান্য অবদান রেখেছেন। সবার অসাধারণ এই প্রচেষ্টার কারনেই প্রকাশ হয়েছে বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ বইটি।

    একটি বইতেই থাকছে সবকিছু। আপনি যদি হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ সহ যে কোন ধরণের রোগে ভুগে থাকেন, বইটি পড়লেই আপনি বুঝে ফেলতে পারবেন কোন অবস্থায় আপনার কি কি খাওয়া উচিত। বইটির সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি কি খাওয়া উচিতের ঠিক পাশেই আপনি জানতে পারবেন কি কি খাওয়া উচিত না এবং পাঠকের সুবিধার্থে লিখার পাশাপাশি ছবির মাধ্যমে বিষয়টি উপস্থাপন করে বইটিকে করা হয়েছে আরো আকর্ষনীয় । তাই এই বইটি আপনার বিভিন্ন রোগ ও অবস্থায় খাবার নির্বাচন করতে এক অসামান্য ভূমিকা পালন করবে।
    সকল রোগীদের কথা মাথায় রেখে বইটির বিক্রি নিয়েও অভিনব চিন্তা করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্যরা। অসাধারণ এই বইটি আপনি পেয়ে যাবেন দেশব্যাপী বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং বাডাস স্বীকৃত সকল সেন্টারে।
    এর বাইরেও দেশের যে কোন প্রান্ত থেকে বইটি পেতে আপনি ভিজিট করতে পারেন বইফেরী ডট কম। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
    স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে দরকার সুষম খাবার এবং পরিমিত খাবারের তালিকা। এই বইটিতে যেভাবে সুন্দর করে খাবার তালিকা এবং সবকিছু গুছিয়ে লেখা হয়েছে বইটির সাথে সম্পৃক্ত সবার দৃঢ় বিশ্বাস এই বইটি সকল বয়সের সকল পেশার মানুষের জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বই প্রকাশ স্বাস্থ্য
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম

    মে ২৯, ২০২৬

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১২:০৩)
    • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version