Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর
    Lead

    ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 4, 2023No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক :

    গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

    ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মাউন্ট ডোভ এলাকায় লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। সব রকেট মাউন্ট ডোভের খোলা জায়গায় পড়েছে। এছাড়া লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের মিসগ্যাভ আম এলাকাতেও রকেট হামলা হয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবানন থেকে ছোড়া রকেট উন্মুক্ত স্থানে আছড়ে পড়েছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি।

    হামলার জবাবে ইসরায়েলি সৈন্যরা লেবাননের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় গোলাবারুদ নিক্ষেপ করেছে। আইডিএফ বলেছে, রকেট নিক্ষেপের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণের একাধিক এলাকায় কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে।

    আইডিএফ বলেছে, রোববার লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের যুদ্ধবিমান।

    গাজায় হামাসের সাথে গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে লেবাননে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় সাত সপ্তাহ আগে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল-লেবাননের সীমান্তে সংঘর্ষে প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৮৫ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

    গাজা হামাস হামাস ও ইসরায়েল হিজবুল্লাহ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version