Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের নিম্নকক্ষ লোকসভায় দুই যুবকের অতর্কিত হামলা
    Ticker

    ভারতের নিম্নকক্ষ লোকসভায় দুই যুবকের অতর্কিত হামলা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 13, 2023No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। দেশটির এই সংসদ ভবনে প্রাণঘাতী হামলার ২২তম বার্ষিকীতে বুধবার লেকাসভায় আইনপ্রণেতাদের আসনে অতর্কিত ঢুকে পড়েছেন দুই যুবক। তারা হলুদ ধোঁয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন। এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করে পালিয়ে যান।

    দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা দুই মিনিটের দিকে লোকসভার অধিবেশন চলাকালে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। ওই সময় দুই যুবক দর্শক গ্যালারি থেকে লাফিয়ে লোকসভার চেম্বারে ছুটে যান।

    টেলিভিশন চ্যানেলগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো জ্যাকেট পরা এক যুবক দর্শনার্থীদের আসন থেকে আইনপ্রণেতাদের বসার জায়গায় ঢুকে পড়েন। তিনি লাফিয়ে আইনপ্রণেতাদের টেবিলের ওপরে উঠে যান।

    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দেশটির একজন আইনপ্রণেতা এবং ইন্ডিয়া টুডে টিভি চ্যানেলের ছবিতে লোকসভায় সাদা এবং হলুদ রঙের ধোঁয়া উড়তে দেখা যায়।

    লোকসভার সদস্যরা বলেছেন, অনুপ্রবেশকারী সেখানে চিৎকার করে কিছু স্লোগান দিয়েছেন। সংসদ কক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক লাফিয়ে ভেতরে ঢুকে পড়ার পর চিৎকার করছেন। তানাশাহি নেহি চলেগা অর্থাৎ স্বৈরতন্ত্র চলবে না বলে স্লোগান দেন তিনি। এ সময় দ্বিতীয় এক ব্যক্তি দর্শক সারি থেকে ধোঁয়া স্প্রে করেন। পরে সংসদ সদস্য ও নিরাপত্তা কর্মীরা তাদের দুজনকে ধরে ফেলেন।

    স্থানীয় সময় দুপুর ২টার দিকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের স্পিকার ওম বিরলা এক বিবৃৃতিতে বলেছেন, ‘‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং দিল্লি পুলিশকে তদন্তে অংশ নিতে বলেছি।’’

    ‘‘দুজনকেই ধরা হয়েছে এবং তাদের সাথে থাকা জিনিসপত্রও জব্দ করা হয়েছে। সংসদের বাইরে থাকা সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন নামের অপর দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।’’

    সংসদে দুই যুবকের অতর্কিত ঢুকে পড়ার এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অধিবেশন চলাকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে উপস্থিত ছিলেন না। ইন্ডিয়া টুডে বলেছে, অনুপ্রবেশকারী তার জুতার মধ্যে ধোঁয়ার কৌটা লুকিয়ে রেখেছিলেন এবং কৌটা থেকে ধোঁয়া বের হওয়ায় আইনপ্রণেতারা চেম্বার থেকে পালিয়ে যান।

    এই ঘটনায় জড়িত সন্দেহে একজন নারীকেও আটক করেছে দেশটির পুলিশ। তিনি সংসদ কক্ষের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সাথে জড়িত সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

    ২০০১ সালে লোকসভার পুরোনো ভবনে সন্ত্রাসী এক এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ওই সময় পাঁচ বন্দুকধারী সংসদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলায় পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ জড়িত বলে অভিযোগ করে নয়াদিল্লি।

    আক্রমন নিম্নকক্ষ ভারত লোকসভা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version