Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অভিনন্দন
    Lead

    অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অভিনন্দন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 17, 2023No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক : এ বছরের শেষ দিকে এসে দারুণ একটি সাফল্য পেয়েছে দেশের ক্রীড়াঙ্গন। অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জুনিয়র ক্রিকেট দলের সাফল্যে পৃথক পৃথক অভিনন্দন বার্তা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার অভিনন্দন বার্তায় বলেন, ‘বিজয়ের মাসে জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয় নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এবারের বিজয় মাসটি যেনো শুধুই ক্রিকেটের।

    শুধুই বিজয়ের, উদযাপনের। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমি উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

    বাফুফে সংক্ষিপ্ত এক অভিনন্দন বার্তায় জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সহ সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’ অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছে বাফুফে, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে। ’

    দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড। ফুটবলের সাফল্যে ক্রিকেট অভিনন্দন এবং আর্থিক পুরস্কার ঘোষনা করে ক্রিকেট বোর্ড। আবার ক্রিকেটের সিরিজ জয় ও অন্যান্য সাফল্যেও বাফুফে অভিনন্দন জ্ঞাপন করে। যদিও কয়েক মাস আগে দুই সংস্থার দুই প্রধানের মধ্যে বাগযুদ্ধে কেঁপে উঠেছিল ক্রীড়াঙ্গন।

    অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়া কাপ চ্যাম্পিয়ন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version