Site icon Daily Dhaka Press

কক্সবাজার এক্সপ্রেসে এক মাসে আয় ১ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা

কক্সবাজার প্রতিনিধি : এক মাসে “কক্সবাজার এক্সপ্রেস” থেকে ১ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রা শুরুর প্রথম মাসেই এই টাকা আয় হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম রাব্বানী। তিনি বলেন, প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেসে অনলাইন এবং অফলাইনে এসি ও ননএসির ৩০ হাজার ৬২০টি টিকিট বিক্রি হয়েছে।

এ থেকে আয় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। প্রতিদিন দুই লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য সার্চ করেন। তবে চাহিদার তুলনায় আসন কম। তাই আগামী ১ জানুয়ারি থেকে নতুন আরও দুটি ট্রেন সংযুক্ত করার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার এক্সপ্রেসে মোট ২০টি কোচ রয়েছে। আসন আছে ১ হাজার ৬০টি। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা ও এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) ২ হাজার ৩৮০ টাকা।

তাছাড়া, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৩৮৬ টাকা, এসি সিটের ভাড়া ৪৬৬ ও এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।

Exit mobile version