Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খেলায় বাংলাদেশ আনসারের আধিপত্যের দিন
    Ticker

    খেলায় বাংলাদেশ আনসারের আধিপত্যের দিন

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ২১, ২০২৩Updated:ডিসেম্বর ২১, ২০২৩No Comments2 Mins Read

    স্পোর্টস প্রতিবেদক : বাংলাদেশ আনসার প্রায় সকল খেলাতেই অংশগ্রহণ করে। জাতীয় চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফেডারেশনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও আনসারের আধিপত্য থাকে। আজ সমাপ্ত হওয়া বিজয় দিবস হ্যান্ডবল ও রাগবি উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদশে আনসার।

    বিজয় দিবস রাগবির ছেলে ও মেয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে আনসার। পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয়ী বিজয় দিবস রাগবিতে ছেলেদের বিভাগে আনসার ৬৮-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ১৪-৫ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে। মেয়েদের বিভাগে আনসার ৩৫-০ পয়েন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ও ৮০-৫ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    বিজয় দিবস হ্যান্ডবলে মেয়েদের ফাইনালে আনসার ৪২-১৫ গোলে টিএইচটি লায়ন জামালপুরকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে ছেলেদের বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২-২৮ গোলে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। এ সময় আনসারের উপ-মহাপরিচালক (প্রশিক্ষন) জিয়াউল হাসান, সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    রাগবী ও হ্যান্ডবল সমাপ্ত হলেও টেনিস চলছে। বিজয় দিবস টেনিসের বালিকা একক অনূর্ধ্ব-১৬ বিভাগে হালিমা জাহান এবং অনূর্ধ্ব-১২ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জান্নাত হাওলাদার। বৃহস্পতিবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালিকা একক অনূর্ধ্ব-১৬ বছর গ্রুপে বিকেএসপির হালিমা জাহান ৬-২, ৬-১ গেমে একই সংস্থার জান্নাতুন ফেরদৌস মিতুকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

    বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে মাদারিপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-০, ১-৬, ৬-৩ গেমে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের মাসতুরা আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালক একক অনূর্ধ্ব-১৬ বছর গ্রুপে বিকেএসপির জান্নাতুন নাইম, সুভিত বড়ুয়া জয়, বিকেএসপির তানভির মুন তুষার এবং একই দলের আসিফ হোসেন সেমিফাইনাল নিশ্চিত করে। আগামীকাল এই গ্রুপের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

    আনসার খেলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৯:৫৯)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version